“ধর্ম বদলাও, বাবা সুস্থ হয়ে যাবে”-কিভাবে মগজধোলাই করত TCS-এর তৌসিফ, দানিশরা?

দেশের প্রথম সারির আইটি সংস্থা টিসিএস (TCS)-এর নাসিক শাখায় দানা বেঁধেছে এক চরম বিতর্ক। সংস্থারই এক কর্মী তাঁর টিম লিডার ও সহকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, তা শুনে শিউরে উঠছে সকলে। কাজের চাপের পাশাপাশি ওই কর্মীকে জোর করে ধর্মান্তকরণ এবং হিন্দু দেবদেবীদের অবমাননা করার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে।

“হিন্দু ধর্মে অনেক সমস্যা, মুসলিম হয়ে যাও!”

অভিযোগকারী ওই ব্যক্তি জানিয়েছেন, ২০২২ সালে সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই তৌসিফ আত্তার এবং দানিশ শেখের মতো টিম লিডাররা তাঁকে টার্গেট করতে শুরু করে। তাঁর দাবি:

  • দেবদেবীর অবমাননা: অভিযুক্তরা হিন্দু দেবদেবীদের নিয়ে উপহাস করত এবং মহারাষ্ট্রের মহারাজাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করত।

  • পারিবারিক সংকটে ধর্ম বদল: ২০২৩ সালে যখন ওই কর্মীর বাবা স্ট্রোকে আক্রান্ত হন, তখন তৌসিফ ও দানিশ তাঁকে পরামর্শ দেয়— হিন্দু ধর্ম বদলে নিলেই নাকি তাঁর বাবা সুস্থ হয়ে যাবেন!

  • কুরুচিকর প্রস্তাব: ওই কর্মীর স্ত্রী সন্তানসম্ভবা হতে না পারায় অভিযুক্তরা অত্যন্ত অশালীন ও কুরুচিকর প্রস্তাব দেয় বলে অভিযোগ।

জোর করে আমিষ ভক্ষণ ও ‘ফেজ টুপি’ কাণ্ড

নিরামিষাশী হওয়া সত্ত্বেও ওই কর্মীকে রাতের শিফটে কাজের নাম করে হোটেলে নিয়ে গিয়ে জোর করে মাংস খাওয়ানো হতো বলে অভিযোগ। প্রতিবাদ করলে জুটত অপমান। এমনকী, ইদ পালনের নাম করে তাঁকে জোর করে ফেজ টুপি পরিয়ে ছবি তুলে অফিসের গ্রুপে ছড়িয়ে দেওয়া হয় এবং তাঁকে মুসলিমদের মতো ‘দোয়া’ করতে বাধ্য করা হয় বলেও তিনি জানিয়েছেন।

কালাজাদু ও নিগ্রহের অভিযোগ

অভিযোগকারীর দাবি, প্রথমে বন্ধুত্বের ছল করে তাঁর পারিবারিক সমস্যা জেনে নিয়ে অভিযুক্তরা তাঁকে কালাজাদুর সাহায্য নিতে বলে। কথা না শুনলে কাজ নিয়ে মিথ্যে অভিযোগ তোলা এবং হেনস্থা করা শুরু হয়। পরিস্থিতি চরমে পৌঁছলে টিম লিডার তৌসিফ ওই কর্মীকে চেয়ার ছুড়ে মারেন বলেও অভিযোগ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy