সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো! কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে ভারত!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর বিশ্বম্যাপে নিজেদের আধিপত্য বজায় রাখল ভারত। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিকতম ‘AI Index 2026’ রিপোর্ট অনুযায়ী, বিশ্বে AI মডেল প্রস্তুতকারক এবং বিনিয়োগকারীদের সংখ্যার নিরিখে ভারত এখন দ্বিতীয় স্থানে। চীন বা জার্মানির মতো দেশকে পিছনে ফেলে ভারতের এই জয়জয়কার বিশ্বজুড়ে নতুন আলোচনার সৃষ্টি করেছে।

পরিসংখ্যান কী বলছে?
স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের Institute for Human-Centered Artificial Intelligence সোমবার (১৩ এপ্রিল ২০২৬) এই রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে:

আমেরিকা (প্রথম): ২ লক্ষ ২০ হাজার ৫২০ জন AI অথার ও বিনিয়োগকারী।

ভারত (দ্বিতীয়): ৫০ হাজার ৪৬০ জন AI অথার ও বিনিয়োগকারী।

জার্মানি (তৃতীয়): ৪৮ হাজার ৫২০ জন।

কারা এই AI Author?
যাঁরা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার জটিল মডেলগুলো বিশ্লেষণ করেন এবং বিশাল তথ্যভাণ্ডার (Database) থেকে নতুন রেফারেন্স তৈরি করেন, তাঁদেরই টেকনিক্যাল ভাষায় AI Author বলা হয়। ভারতের উচ্চমেধার এই বিশেষজ্ঞরা এখন বিশ্বজুড়ে সমাদৃত।

সাফল্যের মাঝে বড় উদ্বেগ: মেধা পাচার
রিপোর্টে যেমন ভারতের সাফল্যের কথা বলা হয়েছে, তেমনই একটি অস্বস্তিকর সত্যও উঠে এসেছে। ভারতের উচ্চমেধাসম্পন্ন AI গবেষকদের বড় অংশই চাকরির উন্নত সুযোগের খোঁজে বিদেশে পাড়ি দিচ্ছেন। তাঁদের প্রথম পছন্দ মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও আমেরিকার রিপোর্টে দেখা গিয়েছে, ২০১৭ সালের তুলনায় আমেরিকায় বিদেশী গবেষক আসার হার ৯ শতাংশ কমেছে, তবুও ভারত থেকে মেধা পাচার ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy