কাকিমার সঙ্গে উদ্দাম যৌনতা ভাইপোর, হাতেনাতে ধরেছিলেন কাকা! ১০ বছর পর প্রতিশোধ নিলেন যুবক…..

উত্তরপ্রদেশের আউরাইয়া জেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় এক যুবককে তার ১৪ বছর বয়সী তুতো বোনকে ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই নৃশংস ঘটনাটি ঘটেছিল রাখি বন্ধনের দিন। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, অভিযুক্ত যুবকটির দশ বছর আগে তারই কাকিমার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে ১৪ বছর বয়সী কিশোরী তার ৩৩ বছর বয়সী দাদাকে রাখি পরিয়েছিল। ওই রাতে যুবকটি মদ্যপান করে কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধ করে খুন করে। এরপর সে মৃতদেহটি ঘরের মধ্যে এমনভাবে ঝুলিয়ে দেয় যাতে দেখে আত্মহত্যা বলে মনে হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই এটি নিছক আত্মহত্যা নয় বলে সন্দেহ করে। ঘরের বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখে তাদের সন্দেহ আরও বাড়ে। মৃত কিশোরীর নখে কিছু চুল পাওয়া যায়, যা ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর যুবকটি তার অপরাধের কথা স্বীকার করে নেয়। ময়নাতদন্তের রিপোর্টও ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত যুবক দশ বছর আগে তার কাকিমা, অর্থাৎ কিশোরীর মায়ের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরেছিল এবং এ নিয়ে ব্যাপক অশান্তি হয়েছিল। এমনকি যুবকটির অন্যত্র বিয়েও হয়ে গিয়েছিল। এই পুরনো সম্পর্কের জেরে দুই পরিবারের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।
বর্তমানে অভিযুক্ত যুবক পুলিশি হেফাজতে রয়েছে এবং ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনাটি যোগীরাজ্যে ব্যাপক শোরগোল সৃষ্টি করেছে এবং নারী সুরক্ষার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।