কবে থেকে শুরু হচ্ছে রাখি বন্ধন? কোন কোন ভুল এড়িয়ে চললে মিলবে শুভ ফল?

হিন্দু সনাতন ধর্মের অন্যতম পবিত্র ও আনন্দের উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন। মূলত বোন বা দিদিরা তাঁদের ভাই ও দাদার দীর্ঘায়ু ও সুরক্ষার কামনায় হাতে রাখি বাঁধেন। তবে এই উৎসব কেবল ভাই-বোনের মধ্যে সীমাবদ্ধ নয়, যেকোনো মানুষের মঙ্গল কামনায় তাঁদের হাতেও রাখি বাঁধা যায়। সারা ভারত জুড়েই মহাসমারোহে এই উৎসব উদযাপিত হয়। সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে।
রাধা-কৃষ্ণের ঝুলনযাত্রার সমাপ্তির দিনেই শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব পালিত হয়। এ বছরও একই দিনে ঝুলনযাত্রার সমাপ্তি ও রাখি পূর্ণিমা পড়েছে, যা দিনটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ ও শুভ করে তুলেছে। বিশ্বাস করা হয়, এই তিথিতে যেকোনো শুভ কাজ সম্পন্ন করলে জীবনে অত্যন্ত ইতিবাচক ফল মেলে।
এ বছর রাখি পূর্ণিমা কবে ও কখন?
রাখি পূর্ণিমার তারিখ: এ বছর রাখি পূর্ণিমা পড়েছে ২৭ আগস্ট (বৃহস্পতিবার)।
পূর্ণিমা তিথির সময়: * পূর্ণিমা তিথি শুরু হচ্ছে— ২৭ আগস্ট, সকাল ৮:৪১ মিনিটে।
পূর্ণিমা তিথি শেষ হচ্ছে— ২৮ আগস্ট, সকাল ৯:২৭ মিনিটে।
রাখি কেনার আগে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
না জেনে অনেক সময়ই আমরা বাজার থেকে ভুল বা আকর্ষণীয় দেখতে রাখি কিনে ফেলি, যা শাস্ত্রমতে অশুভ হতে পারে। তাই রাখি কেনার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত:
চিনের রাখি বর্জন করুন: বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের দৃষ্টিনন্দন রাখি পাওয়া গেলেও, জ্যোতিষাচার্যদের মতে চীন থেকে আসা এই ধরনের রাখি কেনা অত্যন্ত অশুভ।
কোন সুতোর রাখি শুভ?: শাস্ত্রমতে খাঁটি রেশম বা সুতির (Cotton) তৈরি রাখি ব্যবহার করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এই ধরনের পবিত্র রাখি ভাইয়ের হাতে বাঁধলে তাঁর খ্যাতি, সুস্বাস্থ্য ও উন্নতি তরান্বিত হয়। তাই আপনার দাদা বা ভাইয়ের মঙ্গলের কথা ভেবে সঠিক নিয়মে ও বিচারবুদ্ধি করেই রাখি কিনুন।