কোটিপতি হওয়ার স্বপ্ন আমরা অনেকেই দেখি। কিন্তু সাধারণ রোজগারে কি আদোও তা সম্ভব? উত্তর হল—হ্যাঁ, সম্ভব। সঠিক আর্থিক পরিকল্পনা বা ‘ফিন্যান্সিয়াল প্ল্যানিং’ থাকলে একজন সাধারণ চাকুরিজীবীও মাত্র ২০ বছরের মধ্যে এক কোটি টাকার মালিক হতে পারেন। আর এই স্বপ্নপূরণের প্রধান হাতিয়ার হল মিউচুয়াল ফান্ডের এসআইপি (SIP) বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান।
কী এই এসআইপি (SIP)?
এসআইপি হল এমন একটি পদ্ধতি, যেখানে আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে পারেন। আপনার জমালো টাকা মিউচুয়াল ফান্ডের পেশাদার ম্যানেজাররা বিভিন্ন লাভজনক স্টকে বিনিয়োগ করেন, যেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়।
১ কোটি টাকার টার্গেট: মাসে কত জমাতে হবে?
আপনার রিটার্নের হারের ওপর ভিত্তি করে জমানোর অঙ্কটা কম-বেশি হতে পারে। চলুন দেখে নিই সহজ সেই হিসেব:
১০% বার্ষিক রিটার্ন: আপনি যদি বার্ষিক ১০ শতাংশ হারে রিটার্ন পান, তবে মাসে আপনাকে ১৩,০০০ থেকে ১৪,০০০ টাকা ইনভেস্ট করতে হবে।
১২% বার্ষিক রিটার্ন: অধিকাংশ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ১২ শতাংশ রিটার্ন পাওয়া যায়। এই হিসেবে মাসে মাত্র ১০,০০০ থেকে ১১,০০০ টাকা জমালেই ২০ বছরে ১ কোটি ছোঁয়া সম্ভব।
১৫% বার্ষিক রিটার্ন: যদি বাজার ভালো থাকে এবং আপনি ১৫ শতাংশ হারে রিটার্ন পান, তবে মাসে মাত্র ৭,০০০ থেকে ৮,০০০ টাকা জমালেই বাজিমাত করা যাবে।
কোথায় বিনিয়োগ করবেন?
মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সাধারণত তিন ধরনের ফান্ডে বিনিয়োগের ঝোঁক বেশি দেখা যায়:
১. লার্জক্যাপ ফান্ড: এখানে ঝুঁকি কম, কারণ টাকা বিনিয়োগ করা হয় বড় ও প্রতিষ্ঠিত কোম্পানিতে।
২. মিডক্যাপ ও স্মলক্যাপ ফান্ড: এই ধরনের ফান্ডে ঝুঁকির পরিমাণ বেশি থাকলেও, দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে।
পরিকল্পিত বিনিয়োগই পারে আপনার ভবিষ্যতের আর্থিক চিন্তা দূর করতে। তাই দেরি না করে ছোট ছোট অঙ্কের বিনিয়োগ দিয়েই শুরু করতে পারেন আপনার কোটিপতি হওয়ার সফর।





