মাকড়সার উৎপাত থেকে মুক্তি পেতে জানুন তবে যা করবেন?

অনেকেরই ঘরে মাকড়সার উৎপাত দেখা যায়, বিশেষ করে ঘরের কোণায়। একটু অনিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা থাকলেই মাকড়সা সহজেই জাল বিছিয়ে বাসা বাঁধে। ধীরে ধীরে সংখ্যাও বাড়তে থাকে।

বিশেষজ্ঞদের মতে, ঘর বেশি নোংরা থাকলে মাকড়সার আনাগোনা বাড়ে। তাই ঘরকে মাকড়সামুক্ত রাখতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। আসুন জেনে নেওয়া যাক সহজ কিছু উপায়—

🔹 মাকড়সা দেখলেই সরিয়ে ফেলুন
যখনই ঘরের কোনো স্থানে মাকড়সা দেখতে পাবেন, তখনই সেটিকে উত্খাত করুন। কারণ একটি থেকেই মাকড়সার সংখ্যা দ্রুত বাড়তে পারে।

🔹 নিয়মিত পরিষ্কার করুন
সপ্তাহে অন্তত একবার ঘরের কোণা ভালো করে ঝেঁটে ফেলুন। ঘরে ময়লা জমলে মাকড়সার জাল বুনতে সুবিধা হয়।

🔹 লেবুর রস ব্যবহার করুন
মাকড়সা দূর করতে জলে লেবুর রস মিশিয়ে একটি বোতলে নিয়ে স্প্রে করুন মাকড়সার জালে। এতে মাকড়সা আর বাসা বাঁধতে পারবে না।

🔹 হলুদের ব্যবহার
হলুদ মেশানো জল স্প্রে করলেও মাকড়সা দূরে থাকবে। এটি সপ্তাহে অন্তত একবার করুন, দেখবেন মাকড়সা ঘরের ধারে কাছেও আসবে না।

🔹 ভিনেগারের স্প্রে ব্যবহার করুন
ভিনেগার ও জল একসঙ্গে মিশিয়ে ঘরের আনাচে-কানাচে স্প্রে করুন। ভিনেগারে থাকা অ্যাসিটিক অ্যাসিড মাকড়সা সহ্য করতে পারে না, ফলে এটি দ্রুত পালিয়ে যায়।

🔹 ঘরের দেয়ালে নিয়মিত রং করুন
বছরে অন্তত একবার ঘরের দেয়ালে রং করানো ভালো। নতুন রং করা দেয়ালে মাকড়সা সহজে বাসা বাঁধতে পারে না।

এই সহজ উপায়গুলো মেনে চললে ঘর থাকবে মাকড়সামুক্ত ও পরিচ্ছন্ন। তাই আজ থেকেই এগুলো বাস্তবায়ন করুন!