রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক মটরশুঁটি, বাজার থেকে কিনে আনুন আজই

ভিটামিন সি, আয়রন, জিংক, ভিটামিন ই, ফাইবার, ম্যাগনেসিয়াম ও বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের উৎস মটরশুঁটি। শীতের এই সবজিটি খেলে অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন। মটরশুঁটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন বছরজুড়ে। জেনে নিন মটরশুঁটির বিভিন্ন উপকারিতা সম্পর্কে।

প্রচুর পরিমাণে ফাইবার মেলে মটরশুঁটি থেকে। ফলে নিয়মিত মটরশুঁটি খেলে দূরে থাকা যায় কোষ্ঠকাঠিন্য ও হজমের গণ্ডগোল থেকে।

গবেষণা মতে, নিয়মিত মটরশুঁটি খেলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি কমে।

অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকতে সাহায্য করে মটরশুঁটিতে থাকা ফাইবার। ফলে বাড়তি মেদ জমে না শরীরে।

মটরশুঁটিতে থাকা ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট ভালো রাখতে সাহায্য করে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক এটি।

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রয়েছে মটরশুঁটির।

মটরশুঁটিতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের ঝুঁকি কমায়।

ক্যারোটিনয়েড পিগমেন্ট লুটেইন নামক এক ধরনের উপাদান রয়েছে মটরশুঁটিতে। এটি বৃদ্ধ বয়সে চোখের দৃষ্টি কমে যাওয়া থেকে রক্ষা করে।

চমৎকার আয়রনের উৎস মটরশুঁটি। এটি খেলে তাই রক্তশূন্যতা থেকে দূরে থাকা যায়।

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা ভিটামিন সি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy