পেটের সমস্যা বা হজমের গোলমাল এখন ঘরে ঘরে এক বড় দুশ্চিন্তার কারণ। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর অনিয়মিত জীবনযাত্রার ফলে গ্যাস, অম্বল বা বদহজম যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় বাজারচলতি ওষুধ খেয়েও স্থায়ী সমাধান মেলে না। কিন্তু আপনি কি জানেন, আপনার রান্নাঘরে থাকা সাধারণ কলা এবং তার সঙ্গে মাত্র দুটি ঘরোয়া উপাদান মিশিয়ে খেলে হজমের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব?
পুষ্টিবিদদের মতে, কলা নিজেই একটি অত্যন্ত শক্তিশালী ফাইবার সমৃদ্ধ ফল। তবে এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় যখন এর সঙ্গে ‘কালো নুন’ এবং ‘ভাজা জিরে গুঁড়ো’ মেশানো হয়। এই বিশেষ মিশ্রণটি পেটের অ্যাসিডকে প্রশমিত করতে এবং পাচক রসের ক্ষরণ বাড়াতে জাদুর মতো কাজ করে।
কীভাবে কাজ করে এই জাদুকরী মিশ্রণ?
কলায় থাকা পেকটিন নামক ফাইবার অন্ত্রের নড়াচড়া স্বাভাবিক রাখে। কালো নুন পেটের ফোলাভাব বা ব্লটিং কমাতে সাহায্য করে এবং ভাজা জিরে গুঁড়ো হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। যারা দীর্ঘকাল ধরে কোষ্ঠকাঠিন্য বা আইবিএস-এর মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য এটি একটি প্রাকৃতিক আশীর্বাদ। বিশেষ করে ভারী খাবারের পর যদি একটি পাকা কলার ওপর সামান্য কালো নুন ও জিরে গুঁড়ো ছিটিয়ে খাওয়া যায়, তবে বুক জ্বালাপোড়া বা টক ঢেকুর ওঠার সমস্যা নিমেষেই গায়েব হয়ে যায়।
তবে মনে রাখবেন, এই টোটকা তখনই সবচেয়ে ভালো কাজ করে যখন কলাটি পুরোপুরি পাকা হয়। কাঁচা বা আধপাকা কলার ক্ষেত্রে ফলাফল ভিন্ন হতে পারে। এছাড়া দিনের বেলা বা বিকেলের দিকে এই মিশ্রণটি খাওয়া সবচেয়ে নিরাপদ। রাতের বেলা কলা খেলে অনেক সময় সর্দি-কাশির ধাত থাকতে পারে। তাই প্রাকৃতিক উপায়ে যদি আপনি আপনার হজমশক্তিকে ঘোড়ার মতো ছোটাত চান, তবে আজই ট্রাই করুন কলার এই দুর্দান্ত কম্বিনেশন। সুস্থ থাকুন, ঘরোয়া উপাদানেই সমাধান খুঁজুন।





