ফল স্বাস্থ্যের জন্য অপরিহার্য, কিন্তু ‘যখন খুশি তখন ফল খাওয়া’ আপনার স্বাস্থ্যের জন্য হিতে বিপরীত হতে পারে। পুষ্টিবিদদের মতে, ভুল সময়ে ফল খেলে হজমের সমস্যা থেকে শুরু করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার মতো জটিলতা তৈরি হয়।
সঠিক নিয়ম ও সময়:
গবেষকদের মতে, ফল খাওয়ার সেরা সময় হলো সকালবেলা বা দুপুরবেলা খালি পেটে। খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার ঠিক পরেই ফল খাওয়া একদম উচিত নয়। কারণ, ফল দ্রুত হজম হয়, কিন্তু অন্য খাবারের সঙ্গে খেলে তা পাকস্থলীতে আটকে গিয়ে পচতে শুরু করে এবং গ্যাস বা অ্যাসিডিটির সৃষ্টি করে।
বিশেষ করে রাতে ঘুমানোর আগে টক জাতীয় বা বেশি মিষ্টি ফল এড়িয়ে চলা উচিত, কারণ এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং অ্যাসিডিটি বাড়াতে পারে। আবার সূর্যাস্তের পর ফল না খাওয়াই ভালো বলে মনে করেন অনেক আয়ুর্বেদ বিশেষজ্ঞ। সুস্থ থাকতে হলে ফল সবসময় খাবারের অন্তত এক ঘণ্টা আগে অথবা দু-ঘণ্টা পরে খাওয়ার অভ্যাস করুন। মনে রাখবেন, পুষ্টির জন্য কেবল ফল খাওয়াই যথেষ্ট নয়, তা সঠিক সময়ে খাওয়াও সমান গুরুত্বপূর্ণ।





