কাগজের কাপে চা খাচ্ছেন? অজান্তেই শরীরে ঢুকছে হাজার হাজার প্লাস্টিক কণা, বড় বিপদের সঙ্কেত!

প্লাস্টিক কাপের বিকল্প হিসেবে আমরা আজকাল কাগজের কাপ বা ডিসপোজেবল কাপেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আপনি কি জানেন, স্বাস্থ্যকর ভেবে যে কাগজের কাপে আপনি গরম চা বা কফি চুমুক দিচ্ছেন, তা আসলে আপনার শরীরের জন্য ‘স্লো পয়জন’ বা ধীরগতির বিষ হয়ে দাঁড়াচ্ছে?

কেন এই সতর্কতা? সম্প্রতি আইআইটি খড়গপুরের এক গবেষণায় দেখা গেছে, একটি কাগজের কাপে মাত্র ১৫ মিনিট গরম পানীয় রাখলে তার ভেতরের প্লাস্টিক আস্তরণ (Hydrophobic Film) থেকে প্রায় ২৫,০০০ মাইক্রোপ্লাস্টিক কণা নির্গত হয়। এই কাপগুলো ভিজে যাওয়া আটকাতে ভেতরে পলিথিন বা প্লাস্টিকের একটি পাতলা স্তর দেওয়া থাকে। গরম চা বা কফির সংস্পর্শে আসা মাত্রই সেই প্লাস্টিক গলে মিশে যায় আপনার পানীয়তে।

দীর্ঘদিন ধরে এই মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া, হজমের সমস্যা এবং এমনকি ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকিও কয়েক গুণ বেড়ে যায়। এছাড়াও ভারী ধাতু এবং বিষাক্ত রাসায়নিক আপনার লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সুস্থ থাকতে কাগজের কাপ এড়িয়ে মাটির ভাঁড় বা কাঁচের কাপ ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy