যদি আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন

গোলমরিচের গুঁড়া রান্নার মশলা হিসাবে ব্যবহার করা হয় প্রাচীনকাল থেকে। গোলমরিচে পাইপারিন নামের রাসায়নিক উপাদান রয়েছে, যা খাবারের স্বাদ বাড়ায়। শুধু তাই-ই নয়, গোলমরিচে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতাও। আপনার যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, তাহলে এক কাপ হালকা গরম জলে গোলমরিচের গুঁড়া ও লেবুর রস মিশিয়ে খান। উপকার পাবেন। ওজন কমাতেও কিন্তু সাহায্য করে গোলমরিচ।

এছাড়া গোলমরিচের আর যে বিশেষ গুণ আছে তা এবার জেনে নিন…

* রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখতে চাইলে কচি নিম পাতার সঙ্গে ৩-৪টি গোলমরিচ খেতে পারেন।

* হালকা গরম জলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে খান। শরীরে এনার্জি বাড়বে এবং অ্যাসিডিটির সমস্যা দূর হবে।

* অতিরিক্ত ওজন কমাতে চাইলে গরম জলের সঙ্গে গোলমরিচ খান।

* আপনার যদি ঠাণ্ডা লাগার ধাঁচ থাকে, তাহলে গরম দুধে গোলমরিচ মিশিয়ে খান। এছাড়াও প্রতিদিন একটি করে গোলমরিচ চিবিয়ে খেলে উপকার পাবেন।

* ক্যান্সার কোষের বৃদ্ধি ব্যাহত করে ক্যান্সার প্রতিরোধ করে গোলমরিচ।

* কোমর বা পাঁজরের ব্যথা সারাতে গোলমরিচ চূর্ণ গরম জলসহ সকাল ও বিকেলে একবার করে খেতে পারেন।

* দাঁতের ব্যথা দূর করতে দারুন কার্যকর গোলমরিচ। সামান্য জলসহ গোলমরিচ বেটে দাঁত ও মাড়িতে প্রলেপ দিলে ব্যথা দূর হবে।