চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে? কারণ হতে পারে এগুলো, রাখুন মাথায়

ঠিক মতো খাওয়াদাওয়া করছেন, আবার চুলগুলোকেও সঠিক যত্নে রাখার চেষ্টা করছেন। কিন্তু তারপরেও চুল ঝরে পাতলা হয়ে যাচ্ছে? কারণ হতে পারে এগুলো-

স্ট্রেসের কারণে চুল পড়ে যেতে পারে। দীর্ঘদিন ধরে স্ট্রেসে থাকলে শরীরের নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমসহ নানা
ধরনের কার্যক্রম বাধাপ্রাপ্ত হয়। এর প্রভাব পড়ে চুলে।

ভিটামিন ডি, জিংক এবং বায়োটিনের অভাব হলে চুল পড়ে যেতে পারে।

চুল পড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে খুশকি।

হঠাৎ ওজন কমে যাওয়ার কারণেও শখের চুলগুলো ঝরে পড়তে পারে। অতিরিক্ত ওজন কমে গেলে পুষ্টিহীনতায় ভোগে শরীর ও চুল। ফলে ঝরে পড়ে দ্রুত।

বয়স বাড়ার কারণে স্বাভাবিক নিয়মে চুল ঝরতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy