হাতের লেখাই বলে দেবে আপনি কোন রোগে আক্রান্ত! আজই পরীক্ষা করুণ

অপরাধী শনাক্তকরণে হাতের লেখা পরীক্ষার কথা সকলেরই জানা। কিন্তু এবার বিজ্ঞানীরা নিয়ে এসেছেন এক নতুন চমকপ্রদ তথ্য। গবেষণা বলছে, এবার নাকি হাতের লেখা দেখেই চেনা যাবে মানুষের শরীরে বাসা বাঁধা রোগ! এমন সাতটি রোগের সন্ধান পাওয়া গেছে যা হাতের লেখার ধরণ দেখে আঁচ করা সম্ভব। আপনার হাতের লেখাই বলে দিতে পারবে আপনি সেই বিশেষ রোগে আক্রান্ত কিনা। আসুন, জেনে নেওয়া যাক সেই সাতটি অসুখ সম্পর্কে যা অনায়াসেই আপনার হাতের লেখার মাধ্যমে প্রকাশ পেতে পারে।

১. অ্যালজাইমার: এটি একটি ভুলে যাওয়ার রোগ, যা সাধারণত বয়স বাড়লে দেখা দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রয়োজনীয় কাজ মনে রাখার জন্য কাগজে লিখে রাখেন বা মোবাইল ফোনের রিমাইন্ডার ব্যবহার করেন। গবেষকরা বলছেন, অ্যালজাইমারে আক্রান্তদের হাতের লেখা আয়তনে বেশ ছোট এবং আবদ্ধ ধরনের হয়ে থাকে।

২. উচ্চ রক্তচাপ (ব্লাড প্রেসার): উচ্চ রক্তচাপের রোগীদের হাতের লেখা অন্যদের থেকে কিছুটা ভিন্ন হতে পারে। বিজ্ঞানীরা জানিয়েছেন, অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের পর যদি রক্তচাপ বাড়ে, তাহলে হাতের লেখার ধরনে সাময়িক পরিবর্তন লক্ষ্য করা যায়।

৩. সিজোফ্রেনিয়া: সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের হাতের লেখাও অন্যদের থেকে কিছুটা আলাদা হয়ে থাকে। গবেষকরা জানিয়েছেন, এই ধরনের মানসিক রোগের ক্ষেত্রে রোগীর মানসিক অবস্থার পরিবর্তনের সাথে সাথেই তাদের হাতের লেখার ধরণেও পরিবর্তন আসে।

৪. গর্ভাবস্থা: বিজ্ঞানীরা এক নতুন তথ্য দিয়েছেন। তাদের গবেষণা অনুযায়ী, কোনো নারী গর্ভবতী কিনা তা ৭২ ঘণ্টা পার হওয়ার আগেই তার হাতের লেখা দেখে আঁচ করা সম্ভব! গর্ভবতী নারীর হাতের লেখায় ছোট হাতের ‘a’, ‘o’, ‘p’, ‘f’, ‘g’, ‘y’ – এই অক্ষরগুলির মধ্যে কিছু বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়।

৫. ডিসলেক্সিয়া: ডিসলেক্সিয়া একটি পঠন ও লিখন সংক্রান্ত সমস্যা, যা শৈশব থেকেই স্পষ্ট হয়ে ওঠে। এই রোগে আক্রান্তদের হাতের লেখা শুরু থেকেই কিছুটা অস্পষ্ট থাকে। বাবা-মায়েরা বহু চেষ্টা করেও তাদের হাতের লেখার তেমন কোনো পরিবর্তন ঘটাতে পারেন না। এই ধরনের রোগীদের ছোট হাতের ‘d’, ‘q’, ‘b’ এবং ‘p’ – এই অক্ষরগুলো লিখতে প্রায়শই দ্বিধা দেখা যায় এবং তারা গুলিয়ে ফেলে।

৬. বিষণ্ণতা (ডিপ্রেশন): আনন্দ এবং বিষাদ – মানুষের এই দুটি ভিন্ন আবেগ তাদের হাতের লেখার মাধ্যমেও প্রকাশ পায়। যখন কোনো ব্যক্তি আনন্দিত থাকেন, তখন তার হাতের লেখার মধ্যে একটি স্বাভাবিক গতি থাকে। কিন্তু বিষণ্ণ অবস্থায় সেই গতি কমে যায়। আনন্দিত থাকার সময় ছোট হাতের ‘t’-এর উপরের অংশটি (মাত্রা) অনেকটা প্রসারিত হয়, কিন্তু দুঃখের সময় তা ছোট হয়ে যায়। এছাড়াও, ছোট হাতের ‘i’-এর ডট এবং ‘f’, ‘t’-এর ক্ষেত্রে মাথার বারগুলির অবস্থানেও ভিন্নতা দেখা যায়। শুধু তাই নয়, ছোট হাতের a, n, o, w, g, p, y প্রভৃতি অক্ষর লেখার মধ্যেও কিছু সূক্ষ্ম পার্থক্য লক্ষ্য করা যায়।

এই গবেষণা নিঃসন্দেহে চিকিৎসা বিজ্ঞান এবং রোগ নির্ণয় প্রক্রিয়ায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। হাতের লেখার সামান্য পরিবর্তন দেখে যদি গুরুতর রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা যায়, তবে তা রোগীর দ্রুত চিকিৎসায় সহায়ক হবে এবং জীবন বাঁচাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বিজ্ঞানীরা আরও বিশদ গবেষণার মাধ্যমে এই তত্ত্বকে আরও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy