আবারও বাবা হচ্ছেন রণবীর? মা হতে চলার গুঞ্জনের মাঝেই মেজাজ হারালেন কাপুর নন্দন!

কাপুর পরিবারের সন্তান হয়েও এতদিন গ্ল্যামার জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন ঋদ্ধিমা কাপুর সাহানি। অবশেষে ৪৫ বছর বয়সে এসে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ‘নেটফ্লিক্স’-এর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর নতুন সিজনে দেখা মিলছে ঋদ্ধিমার। কাপুর বংশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ডেবিউ করা সদস্য হিসেবে তিনি রীতিমতো নজির গড়েছেন। ঋদ্ধিমা স্পষ্ট জানিয়েছেন, ৪৫-এ কেরিয়ার শুরু করা নিয়ে তাঁর কোনো লজ্জা নেই। তাঁর কথায়, “ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজের জন্যই নির্দিষ্ট বয়স লাগে না।” বাবা ঋষি কাপুরের স্মৃতিতে আবেগপ্রবণ ঋদ্ধিমা বলেন, “আমি জানি বাবা ওপর থেকে আমাকে দেখছেন এবং আশীর্বাদ করছেন।” দিদির এই নতুন ইনিংসে মা নীতু কাপুর ও ভাই রণবীর কাপুর যে দারুণ খুশি, তাও জানাতে ভোলেননি তিনি।

অন্যদিকে, শান্ত স্বভাবের রণবীর কাপুরকে হঠাৎই রণচণ্ডী মূর্তিতে দেখে অবাক নেটপাড়া। স্ত্রী আলিয়া ভাটের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র আপস করতে রাজি নন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠান থেকে বেরনোর সময় পাপারাজ্জিরা দম্পতিকে ঘিরে ধরলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড়ের চাপে আলিয়া অস্বস্তিতে পড়লে নিজেকে সামলাতে পারেননি রণবীর। বারবার অনুরোধ সত্ত্বেও আলোকচিত্রীরা না সরলে রণবীর সপাটে চিৎকার করে ওঠেন এবং তাঁদের দূরে সরতে বলেন। এই ভিডিও ভাইরাল হতেই ভক্তরা রণবীরকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মতে, সেলেবদেরও প্রাইভেসি এবং ব্যক্তিগত সুরক্ষার অধিকার রয়েছে। এই ঘটনার মাঝেই আলিয়ার ‘বেবি বাম্প’ সদৃশ পোশাক দেখে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা— তবে কি রণলিয়া দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন?

বলিপাড়ার অন্য রণবীর অর্থাৎ রণবীর সিং এখন পুরোদস্তুর ‘ফ্যামিলি ম্যান’। দীপিকা পাড়ুকোন যখন শাহরুখ খানের নতুন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত, তখন বাড়িতে খুদে দুয়াকে সামলাচ্ছেন রণবীর। তারকা দম্পতি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন, একজন কাজ করলে অন্যজন সন্তানের দায়িত্ব নেবেন। সেই চুক্তি মেনেই এখন ছবির কাজ কমিয়ে মেয়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন রণবীর। পেশাদার দায়বদ্ধতার পাশাপাশি এই ব্যক্তিগত বোঝাপড়া দীপবীর-কে আবারও অনুরাগীদের চোখের মণি করে তুলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy