মোবাইল ফোনের পর এবার সিম কার্ডের খরচও দেবে রাজ্য! অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিরাট ঘোষণা

অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য আরও এক বড় ঘোষণা করল রাজ্য সরকার। ইতিপূর্বে সরকারি অনুদানে স্মার্টফোন কেনা হলেও, এবার থেকে সিম কার্ড রিচার্জ বা তা কেনার খরচও বহন করবে নারী, শিশু ও সমাজকল্যাণ দপ্তর। সরকারের এই পদক্ষেপে কর্মীদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

ব্যক্তিগত কাজে ব্যবহার নিষিদ্ধ: দপ্তরের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি খরচে দেওয়া এই সিম কার্ড বা নম্বর কোনোভাবেই ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না। সংশ্লিষ্ট নম্বরটি কর্মীর নামে নথিভুক্ত থাকলেও, সেটি মূলত নির্দিষ্ট আইসিডিএস (ICDS) কেন্দ্রের যোগাযোগের মাধ্যম হিসেবেই ব্যবহার করতে হবে। এছাড়া কেন্দ্রের দেওয়ালের গায়ে বড় বড় করে সেই হেল্পলাইন বা যোগাযোগের নম্বর লিখে রাখতে হবে, যাতে সাধারণ মানুষ সহজেই তা দেখতে পান এবং প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।