বক্স অফিসে সুনামি! মুক্তির তিন দিনেই বাজেট তুলে রেকর্ড গড়ল দক্ষিণী ছবি ‘ডিসি’!

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ বারবার বিভিন্ন আঙ্গিকে বড় পর্দায় হাজির হয়েছে। তবে এবার সম্পূর্ণ নতুন মোড়কে ও ভিন্ন প্রেক্ষাপটে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে হাজির হয়েছে নতুন ছবি ‘ডিসি’। বক্স অফিসে মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি দারুণ সাফল্য অর্জন করেছে এবং প্রথম তিন দিনের মধ্যেই নিজেদের নির্মাণ বাজেট তুলে নিতে সক্ষম হয়েছে। স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, ‘ডিসি’ ছবিটি মুক্তির প্রথম দিনে ভারতে ৪.৪০ কোটি টাকা সংগ্রহ করেছিল। এরপর দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৭ কোটি টাকায় এবং তৃতীয় দিনে ছবিটি আরও দুর্দান্ত পারফর্ম করে ৯.৫৫ কোটি টাকা আয় করে। ফলে ভারতে ছবিটির মোট নিট সংগ্রহ পৌঁছেছে ২০.৯৫ কোটি টাকায় এবং গ্রস কালেকশন দাঁড়িয়েছে ২৪.১১ কোটি টাকায়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও ছবিটি দারুণ ব্যবসা করছে। প্রথম তিন দিনে ছবিটি বিদেশ থেকে ৭.৭৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে দেশ ও বিদেশের বাজার মিলিয়ে ছবিটির তিন দিনের মোট বিশ্বব্যাপী সংগ্রহ দাঁড়িয়েছে ৩১.৮৬ কোটি টাকায়। ছবিটির মোট বাজেট ছিল প্রায় ২৫ কোটি টাকা, যার ফলে মুক্তির তিন দিনেই বাজেট তুলে নিয়ে ছবিটি এখন লাভের মুখ দেখতে শুরু করেছে।