মাধ্যমিক ২০২৭: রুটিন প্রকাশ করল পর্ষদ! জানুন কবে কোন পরীক্ষা, দেখুন বিস্তারিত সূচি

মাধ্যমিক ২০২৭: পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ এবং শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৭

পরীক্ষার সময়: সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০ পর্যন্ত। (প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য)।

তারিখবারবিষয়
১৫ ফেব্রুয়ারিসোমবারপ্রথম ভাষা
১৬ ফেব্রুয়ারিমঙ্গলবারদ্বিতীয় ভাষা
১৮ ফেব্রুয়ারিবৃহস্পতিবারইতিহাস
১৯ ফেব্রুয়ারিশুক্রবারভূগোল
২২ ফেব্রুয়ারিসোমবারঅঙ্ক
২৩ ফেব্রুয়ারিমঙ্গলবারভৌতবিজ্ঞান
২৪ ফেব্রুয়ারিবুধবারজীবনবিজ্ঞান
২৫ ফেব্রুয়ারিবৃহস্পতিবারঐচ্ছিক বিষয়

বিশেষ দ্রষ্টব্য:

  • প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, উর্দু সহ নির্ধারিত সকল ভাষা।

  • দ্বিতীয় ভাষা: প্রথম ভাষা ইংরেজি না হলে ইংরেজি হবে দ্বিতীয় ভাষা। প্রথম ভাষা ইংরেজি হলে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বা নেপালি বেছে নিতে হবে।

  • ঐচ্ছিক বিষয়সমূহ:

    • সেলাই ও সূচিশিল্প: সকাল ১০:৪৫ – দুপুর ৩:০০

    • সংগীত (কণ্ঠ ও যন্ত্র): পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।

    • কম্পিউটার অ্যাপ্লিকেশন: সকাল ১০:৪৫ – দুপুর ১:৩০ (প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নেবে)।

    • বৃত্তিমূলক ঐচ্ছিক বিষয়: সকাল ১০:৪৫ – দুপুর ১২:৩০ (প্র্যাকটিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুল বা কাউন্সিল নেবে)।

    • শারীরশিক্ষা, সমাজসেবা ও কর্মশিক্ষা: এই বিষয়গুলোর পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য এই সূচিটি এখন থেকেই সংরক্ষণ করে রাখতে পারেন। সকল পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা!