বিশেষ: সূর্য-চন্দ্র আসবে একঘরে, ৪ রাশির জাতক-জাতিকাদের থাকতে হবে সাবধান

২০২৬ সালের ১৭ জুন, বুধবার সকাল ১০টা ৫৪ মিনিটে মহাকাশে এক বিশেষ পরিস্থিতি তৈরি হতে চলেছে। সূর্য ও চন্দ্রের সংমিশ্রণে গঠিত হতে চলেছে ‘ব্যতিপাত যোগ’। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য আত্মা ও সম্মানের প্রতীক এবং চন্দ্র মনের কারক। এই দুই গ্রহের ব্যতিপাত যোগকে একটি অশুভ সংমিশ্রণ হিসেবে বিবেচনা করা হয়। এই যোগ ২৪ থেকে ২৭ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। জ্যোতিষবিদদের মতে, এই সময়ের প্রভাবে বিশেষ চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বেশ কিছু চ্যালেঞ্জ ও প্রতিকূলতা আসতে পারে।

যে ৪টি রাশির ওপর অশুভ প্রভাব:

  • মেষ রাশি: এই রাশির জাতকদের মানসিক অস্থিরতা বাড়তে পারে। প্রিয়জনদের সঙ্গে অকারণ বিবাদ এড়াতে কথাবার্তায় সংযম রাখুন। এই সময় বড় কোনো আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কঠোর পরিশ্রম করলেও কাঙ্ক্ষিত প্রশংসা না পাওয়ার আক্ষেপ থাকতে পারে।

  • কন্যা রাশি: তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে। রাগ নিয়ন্ত্রণ করা এই সময়ে অত্যন্ত জরুরি। কাউকে টাকা ধার দেওয়ার আগে দুবার ভাবুন এবং নিজের শারীরিক স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হোন।

  • তুলা রাশি: এই রাশির জন্য সময়টি চ্যালেঞ্জিং হতে পারে। আর্থিক বিষয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন। বিবাদ এড়িয়ে ধৈর্য ধরে সিদ্ধান্ত নিন, অন্যথায় সম্মানহানির সম্ভাবনা রয়েছে। মন শান্ত রাখার চেষ্টা করুন।

  • মকর রাশি: ব্যতিপাত যোগের ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। কঠোর পরিশ্রম করেও সঠিক ফল না পাওয়ার হতাশা তৈরি হতে পারে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন এবং মানসিক চাপ কমাতে প্রয়োজনে অন্যের সাহায্য নিন।

সতর্কবার্তা: জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই অশুভ যোগের প্রভাব চলাকালীন হঠকারী সিদ্ধান্ত না নেওয়া এবং শান্ত থাকা বাঞ্ছনীয়। নিজের কাজের ওপর মনোযোগ বজায় রাখা এবং ধৈর্য হারানোই হবে এই প্রতিকূল সময় কাটিয়ে ওঠার প্রধান উপায়।

সম্পাদকীয় নোট: জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও প্রচলিত বিশ্বাসের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। ভাগ্য বা গ্রহের প্রভাব ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর নির্ভর করতে পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy