ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পরেই বড় পদক্ষেপ! দেশের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করল কেন্দ্র?

নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে চলা তীব্র ছাত্র বিক্ষোভ ও রাজনৈতিক ডামাডোলের মাঝেই এল বড় খবর। শনিবিকেলেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই দেশের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করে দিল কেন্দ্র।
প্রহ্লাদ যোশীর কাঁধে নতুন দায়িত্ব
বর্তমানে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা, খাদ্য এবং গণবন্টন মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন প্রবীণ রাজনৈতিক নেতা প্রহ্লাদ যোশী। ধর্মেন্দ্র প্রধানের প্রস্থানের পর এবার তাঁরই কাঁধে সঁপে দেওয়া হলো দেশের শিক্ষা মন্ত্রকের গুরুদায়িত্ব। দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সংকটময় পরিস্থিতিতে অত্যন্ত দ্রুততার সঙ্গেই এই সিদ্ধান্ত গ্রহণ করল মোদী সরকার।
৩৬ দিন পর যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার চরম অরাজকতার প্রতিবাদে গত এক মাসেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বরে আমরণ আন্দোলন চালিয়ে যাচ্ছিল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) ও দেশের অগণিত সাধারণ শিক্ষার্থী। দীর্ঘ ৩৬ দিন ধরে চলা সেই তীব্র আন্দোলনের মুখে পড়েই অবশেষে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়। আর ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিশ্চিত হওয়ার পরেই সিজেপির পক্ষ থেকে যন্তর মন্তরের এই ঐতিহাসিক আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করা হয়।