দীর্ঘ ৬৯ বছরের রাজনৈতিক লড়াই ও অসংখ্য কর্মীর বলিদানের পর পশ্চিমবঙ্গে এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হলো। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হয়েছে। ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে তুষ্টিকরণ ও অনুপ্রবেশের রাজনীতির অবসান ঘটিয়ে আজ বাংলা এক নতুন দিশার পথে।
শুভেন্দু অধিকারীর সাথে মন্ত্রিসভায় শপথ নিয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং খুদিরাম টুডু। এই নবগঠিত সরকার তাদের প্রথম ক্যাবিনেট বৈঠকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। দীর্ঘদিনের টালবাহানার অবসান ঘটিয়ে রাজ্যে চালু হচ্ছে ‘আয়ুষ্মান ভারত’ যোজনা। পাশাপাশি, ভারতীয় ন্যায় সংহিতার আইনগুলি কার্যকর করা এবং সীমান্ত এলাকায় বিএসএফ-কে প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া আগামী ৪৫ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তৃণমূলের শাসনকালে নির্যাতিত হিন্দু পরিবার ও বিজেপি কর্মীদের জন্য এই জয় এক বড় স্বস্তি। সন্দেশখালি থেকে আরজি কর—প্রতিটি ঘটনার বিচার হবে বলে আশ্বস্ত করেছে নতুন সরকার। বাংলা আজ প্রকৃত অর্থেই ‘সোনার বাংলা’ হয়ে ওঠার পথে অগ্রসর হচ্ছে।





