‘পরাশ্রয়ী’ কংগ্রেসের আসল রূপ ফাঁস! বেঙ্গালুরু থেকে মোদির মেগা আক্রমণ

বেঙ্গালুরুর হাইভোল্টেজ জনসভা থেকে কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উন্নয়নের খতিয়ান দেওয়ার পাশাপাশি কংগ্রেসের রাজনৈতিক রণকৌশলকে ‘পরাশ্রয়ী’ বা পরজীবী হিসেবে অভিহিত করে তিনি দাবি করেন, এই দলটির নিজস্ব কোনো শক্তি নেই। মোদির মতে, কংগ্রেস অন্য দলের কাঁধে চড়ে ক্ষমতায় আসার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত সেই জোটসঙ্গীদেরই পেছন থেকে ছুরি মারে।

প্রধানমন্ত্রী সাফ জানান, “কংগ্রেস শুধু মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকাতেই জানে। ইতিহাস সাক্ষী আছে, যারা তাদের সাহায্য করেছে, কংগ্রেস তাদেরই ডুবিয়েছে।” কর্ণাটকের মাটিকে ব্যবহার করে তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন যে, এই দলটির থেকে সাবধান থাকা জরুরি কারণ তাদের জনভিত্তি এখন শূন্যের কোঠায়। মোদির এই ‘পরজীবী’ তকমা নিয়ে ইতিমধেই জাতীয় রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। লোকসভা নির্বাচনের আবহে বেঙ্গালুরুর এই সভা থেকে মোদি কার্যত কংগ্রেসের জোট রাজনীতির ভিত নাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।