“মা-বোনেদের স্বপ্ন পূরণই লক্ষ্য”, নারী শক্তি বন্দন অধিনিয়ম নিয়ে দেশবাসীকে চিঠি মোদীর

দীর্ঘ কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৯ সালের লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের পথ প্রশস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশের ‘নারী শক্তি’-র উদ্দেশে একটি চিঠি লিখে তিনি এই অঙ্গীকার করেন। মোদী জানিয়েছেন, আসন্ন বিশেষ অধিবেশনে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’-এ প্রয়োজনীয় সংশোধনী এনে একে কার্যকর করা হবে।

প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে উল্লেখ করেছেন যে, এই আইন কার্যকর হলে লোকসভার আসন সংখ্যা বেড়ে ৮১৬ হতে পারে, যার মধ্যে ২৭৩টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। তাঁর মতে, এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং দেশের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার একটি সামাজিক সংকল্প। তিনি সব রাজনৈতিক দলের নেতাদের কাছে এই বিলটিকে সর্বসম্মতিক্রমে পাশ করার আবেদন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে ২০২৯ সালের নির্বাচনে ভারতের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy