নিরাপদ সঞ্চয় এবং প্রতি মাসে নিশ্চিত আয়ের জন্য পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম (MIS) বর্তমানে অন্যতম সেরা বিকল্প। যারা এককালীন টাকা বিনিয়োগ করে মাসের শেষে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা হাতে পেতে চান, তাদের জন্য এই কেন্দ্রীয় সরকারি প্রকল্পটি আদর্শ।
স্কিমের মূল বৈশিষ্ট্য:
বিনিয়োগের সীমা: সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা এবং জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
সুদের হার: বর্তমানে এই স্কিমে বার্ষিক ৭.৪% হারে সুদ দিচ্ছে সরকার।
মেয়াদ: এই স্কিমের মেয়াদ ৫ বছর। মেয়াদ শেষে বিনিয়োগকারী তার মূল টাকা সম্পূর্ণ ফেরত পেয়ে যান।
কীভাবে পাবেন ৯,২৫০ টাকা? যদি কোনো দম্পতি জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তবে ৭.৪% বার্ষিক সুদের হারে প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ৯,২৫০ টাকা করে জমা হবে। অর্থাৎ ৫ বছরে শুধুমাত্র সুদ থেকেই আয় হবে ৫,৫৫,০০০ টাকা। অন্যদিকে, ১৪ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে মিলবে ৮,৬৩৩ টাকা। ন্যূনতম ১,০০০ টাকা দিয়েও এই স্কিমে খাতা খোলা সম্ভব। শেয়ার বাজারের ঝুঁকি এড়িয়ে যারা নিশ্চিত রিটার্ন চান, তাদের জন্য পোস্ট অফিসের এই স্কিমটি কেল্লাফতে করার মতোই সুযোগ।





