বাংলা নববর্ষের প্রাক্কালে বড়সড় ঝটকা খেলেন সোনা ক্রেতারা। অক্ষয় তৃতীয়ার আগেই ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর গ্রাফ। ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের ঠিক আগে কলকাতা-সহ দেশের বড় শহরগুলোতে এক ধাক্কায় অনেকটা বাড়ল ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম।কলকাতায় আজকের দর:কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৪১,১০০ টাকা, যা গতকালের চেয়ে ১৩৫০ টাকা বেশি। ২৪ ক্যারেট ১০ গ্রামের দাম ১,৫৩,৯৩০ টাকা (বৃদ্ধি ১৪৭০ টাকা)। ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,১৫,৪৫০ টাকায়।দেশের অন্যান্য শহরে সোনার দাম (প্রতি ১০ গ্রাম):শহরভিত্তিক দরের তালিকায় আজ সবচেয়ে দামী সোনা বিকোচ্ছে চেন্নাইতে।শহর২২ ক্যারেট (১০ গ্রাম)২৪ ক্যারেট (১০ গ্রাম)দিল্লি১,৪১,২৫০ টাকা১,৫৪,০৮০ টাকামুম্বই১,৪১,১০০ টাকা১,৫৩,৯৩০ টাকাচেন্নাই১,৪২,২০০ টাকা১,৫৫,১৩০ টাকাপাটনা১,৪১,১৫০ টাকা১,৫৩,৯৮০ টাকাজয়পুর১,৪১,২৫০ টাকা১,৫৪,০৮০ টাকাউৎসবের মরসুমে সোনার এই আকাশছোঁয়া দাম গয়না প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
Home
OTHER NEWS
পহেলা বৈশাখের আগে বড় ঝটকা! কলকাতায় আজ সোনা কত? কেনার আগে দেখে নিন রেট চার্ট





