ভালোবাসার মানুষটি কি ঠকাচ্ছে? প্রতারণার শিকার হলে ভেঙে না পড়ে যা করবেন!

সম্পর্কে বিশ্বাসভঙ্গ বা প্রতারণা একজন মানুষের মানসিক জগতকে ওলটপালট করে দেওয়ার জন্য যথেষ্ট। যাকে আপনি সবচেয়ে বেশি ভরসা করেছিলেন, তার কাছ থেকেই যখন আঘাত আসে, তখন দিশেহারা হয়ে পড়া অস্বাভাবিক নয়। কিন্তু এই কঠিন সময়ে নিজেকে সামলে নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।

প্রথমত, প্রতারণার কথা জানার পর আবেগপ্রবণ হয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। নিজেকে সময় দিন এবং প্রিয়জনের সাথে কথা বলে মনের বোঝা হালকা করুন। দ্বিতীয়ত, নিজেকে দোষারোপ করা বন্ধ করুন; মনে রাখবেন অন্য কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে মানেই আপনি অযোগ্য নন। বিশেষজ্ঞদদের মতে, এই সময় সবকিছুর ঊর্ধ্বে নিজের আত্মসম্মানকে স্থান দেওয়া উচিত।

যদি সম্পর্কটি টিকিয়ে রাখা সম্ভব না হয়, তবে তিক্ততা বাড়িয়ে লাভ নেই। বরং দূরত্ব বজায় রেখে নিজের ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়নের দিকে মন দিন। জীবনের এই কালো অধ্যায়টি কাটিয়ে উঠতে প্রয়োজনে পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। মনে রাখবেন, একটি ভুল মানুষ চলে যাওয়া মানেই জীবন শেষ হয়ে যাওয়া নয়, বরং নতুন করে পথ চলার শুরু।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy