ক্রিয়াকে তামাশা বানাবেন না!’ SIR ইস্যুতে সময় বৃদ্ধিতে নারাজ সুপ্রিম কোর্ট, ধাক্কা খেল নবান্ন?

পশ্চিমবঙ্গের ‘এসআইআর’ (SIR) বা তথ্য গড়মিল সংক্রান্ত মামলার শুনানিতে বড় ধাক্কা খেল আবেদনকারীরা। নির্ধারিত সময়সীমার মধ্যে শুনানি শেষ করা সম্ভব নয় বলে দাবি তুলে সময় বাড়ানোর আর্জি জানানো হয়েছিল দেশের শীর্ষ আদালতে। কিন্তু বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও ভাবেই নির্ধারিত দিনের বাইরে সময় বাড়ানো হবে না। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উঠে এল এক কঠোর বার্তা— “সময় বাড়িয়ে এই পুরো প্রক্রিয়াকে উপহাসে পরিণত করা যাবে না।”

এদিন তামিলনাড়ুর এসআইআর সংক্রান্ত শুনানি চলাকালীন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল দাবি করেন, সুনির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে প্রতিদিন প্রায় ৯ লক্ষ মানুষের শুনানি করতে হবে, যা কার্যত অসম্ভব। এখনও পর্যন্ত মাত্র ১ লক্ষ মানুষের শুনানি হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি এই প্রক্রিয়া শেষ করার শেষ তারিখ। সিব্বল এই বিষয়ের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করলেও নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী পাল্টা অভিযোগ তোলেন। কমিশনের তরফে বলা হয়, একের পর এক মামলা দায়ের করে আসলে পুরো প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করার চেষ্টা চলছে।

পশ্চিমবঙ্গ নিয়ে কী জানাল আদালত? পশ্চিমবঙ্গের এই সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টে আলাদা করে একটি মামলা দায়ের হয়েছে। সিব্বল আগামী কাল বা সোমবার পশ্চিমবঙ্গ সংক্রান্ত মামলার শুনানির আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন, আগামী সপ্তাহের মঙ্গলবার বা বুধবার এই শুনানি হবে। তবে শুনানি যখনই হোক না কেন, ৭ ফেব্রুয়ারির ডেডলাইন যে নড়চড় হচ্ছে না, তা আজ পরিষ্কার করে দিল শীর্ষ আদালত। ফলে নির্ধারিত সময়ের মধ্যেই তথ্য সংশোধন বা যাচাইয়ের পাহাড় প্রমাণ কাজ শেষ করতে হবে প্রশাসনকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy