চূড়ান্ত ঘোষণা! বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে? তারিখ জানালেন প্রধান নির্বাচন কমিশনার, কখন হবে ভোট?
December 13, 2025

ইউনূস সরকারের মেয়াদ প্রায় শেষের পথে, আর তারই মাঝে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (CEC) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে এক দফাতেই ভোটগ্রহণ পর্ব আয়োজিত হবে।
প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুসারে, ভোটগ্রহণ শুরু হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে এবং চলবে বিকেল চারটে পর্যন্ত।
জাতীয় নির্বাচনের সম্পূর্ণ সময়সূচি:
মনোনয়ন দাখিল: ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রার্থীদের মনোনয়ন তালিকা প্রকাশ: ২০ জানুয়ারি প্রকাশিত হবে।
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি করা হবে।
প্রচার কাজ শুরু: ২২ জানুয়ারি থেকে প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন।
এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হলো।