শিশুদের হাতে কি বার্গার, চিপস তুলে দেবেন? মস্তিষ্ক ও হার্টের জন্য চরম ক্ষতিকর ট্রান্সফ্যাট কেন এই প্রক্রিয়াজাত খাবারে থাকে?

সমাজ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ আরও বেশি কর্মব্যস্ত হচ্ছে, যার ফলে সন্তানের প্রতি ভালোভাবে নজর দেওয়ার সময়ও কমছে। সময় বাঁচাতে গিয়ে মানুষ ক্রমেই দোকানের প্রক্রিয়াজাত বা প্যাকেটজাত খাবারের প্রতি আসক্ত হয়ে পড়ছে। নিজে তো খাচ্ছেই, এমনকি সন্তানের স্কুলের টিফিনেও দেওয়া হচ্ছে এসব খাবার।
বিপদটি কোথায়?
এ থেকেই শিশু বার্গার, চিকেন ফ্রাই, চিপসে অভ্যস্ত হতে থাকে। ঘন ঘন অতিরিক্ত মাত্রায় প্যাকেট ফুড এবং ফাস্ট ফুড খাওয়ার ফলে শিশু স্বাস্থ্যের বিকাশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ট্রান্সফ্যাট কেন মস্তিষ্কের জন্য ক্ষতিকর?
বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন প্যাকেটজাত খাবার খেতে থাকলে জটিল রোগ জাঁকিয়ে বসতে থাকে।
উচ্চ তাপমাত্রায় তৈরি খাবার এবং প্রক্রিয়াজাত খাবারে সাধারণত উচ্চমাত্রার ট্রান্সফ্যাট (Trans Fat) থাকে।
এই ট্রান্সফ্যাট হার্ট ও ব্রেনের জন্য অত্যন্ত ক্ষতিকর। যাদের খাদ্য তালিকায় বার্গার, ফ্রাই, পটেটো চিপস বা কোল্ড ড্রিঙ্কসের মতো খাবার নিয়মিত থাকে, তাদের মস্তিষ্কে প্রভাব পড়ে বেশি।
বিশ্বজুড়ে ট্রান্সফ্যাট নিয়ে সতর্কতা:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) রিপোর্ট বলছে, খাবারে সর্বোচ্চ ০.২ শতাংশ (0.2%) ট্রান্সফ্যাট গ্রহণ করা যেতে পারে। এর বেশি হলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
এই কারণে ২০১৮ সালেই আমেরিকায় আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয় ট্রান্সফ্যাট-সমৃদ্ধ খাবার।
২০০৭ সালে প্রথম দেশ হিসেবে ডেনমার্ক এ জাতীয় খাবার তৈরি ও বিক্রিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করে।
এখন আপনার সিদ্ধান্তের পালা। আপনার সন্তানের মস্তিষ্কের ক্ষতি বাড়াতে এসব খাবার কি হাতে তুলে দেবেন, না আজ থেকেই বর্জন করবেন?