শুষ্ক ত্বকের যত্নে সরিষার তেল! দূর করবে বলিরেখা ও রোদে পোড়া দাগ, মেয়েরা জেনেনিন চটজলদি

শুষ্ক আবহাওয়ায় ত্বক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। এই সময় ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখা সম্ভব। এক্ষেত্রে সরিষার তেল একটি চমৎকার বিকল্প হতে পারে। বহু যুগ ধরে ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহৃত হয়ে আসছে। এর বিভিন্ন পুষ্টি উপাদান ত্বকের শুষ্কতা দূর করতে এবং নানা সমস্যা সমাধানে সহায়ক। জেনে নিন ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহারের কিছু সহজ পদ্ধতি:
বলিরেখা দূর করতে: ত্বকের বলিরেখা কমাতে সরিষার তেল হালকা গরম করে নিন। এরপর চক্রাকারে আলতো হাতে ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ ম্যাসাজ করার পর একটি পাতলা সুতির কাপড় গরম জলে ভিজিয়ে নিংড়ে নিন এবং তা দিয়ে মুখ মুছে ফেলুন। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ে এবং বলিরেখা ধীরে ধীরে কমে আসে।
রোদে পোড়া দাগ দূর করতে: গ্রীষ্মকালে রোদে পোড়া ত্বকের দাগ একটি সাধারণ সমস্যা। এই দাগ দূর করতে সরিষার তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকের রোদে পোড়া অংশে আলতোভাবে ঘষে লাগান। কিছুক্ষণ (প্রায় ১৫-২০ মিনিট) অপেক্ষা করার পর ত্বক পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে রোদে পোড়া দাগ হালকা হতে শুরু করবে।
ত্বকের কালচে দাগ দূর করতে: ত্বকের কালচে দাগ দূর করার জন্য একটি প্যাক তৈরি করতে পারেন। এর জন্য ১০০ চা চামচ বেসনের সঙ্গে ২ চা চামচ টক দই এবং আধা চা চামচ সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকের কালচে দাগের উপর লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম জল দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার এই প্যাক ব্যবহার করলে ত্বকের কালচে দাগ ধীরে ধীরে হালকা হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে।
সরিষার তেল ত্বকের জন্য খুবই উপকারী একটি প্রাকৃতিক উপাদান। তবে ব্যবহারের পূর্বে ত্বকের সংবেদনশীলতা পরীক্ষা করে নেওয়া ভালো। সামান্য পরিমাণে ত্বকের কোনো অংশে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি কোনো রকম অস্বস্তি বা অ্যালার্জির লক্ষণ দেখা না যায়, তবে নিশ্চিন্তে ত্বকের যত্নে সরিষার তেল ব্যবহার করতে পারেন।