‘নো এসআইআর, নো ভোট!’ এসএসসি দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর

পরিবর্তন সংকল্প যাত্রা’ নিয়ে তমলুকে ঝড় তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চাকরিচোর তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে তিনি আন্দোলনকারীদের স্লোগানে শামিল হলেন। তমলুকে তাঁর বক্তব্যে উঠে এল এসএসসি দুর্নীতি থেকে শুরু করে চাকরি চলে যাওয়ার মতো জ্বলন্ত ইস্যুগুলো।
শুভেন্দু অধিকারী তার স্বভাবসুলভ ভঙ্গিতে তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “নো এসআইআর, নো ভোট” এবং “চাকরি চোর, গদি ছোড়”। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন, কিন্তু এখন উল্টো, চাকরি চলে যাচ্ছে।”
তিনি সরাসরি অভিযোগ করেন, “এসএসসি-র প্রশ্নপত্র তৃণমূলের এজেন্টরা বিক্রি করেছে।” এর পাশাপাশি তিনি মমতা এবং তার ‘চোর ভাইপোকে’ ক্ষমতা থেকে সরানোর আহ্বান জানান। চাকরিপ্রার্থীদের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, পরিবর্তনের জন্য দরকার এই ধরনের সংকল্প।
শুভেন্দুর এই বক্তব্যে তমলুকে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়েছিল এবং তারা তার প্রতিটি মন্তব্যে স্লোগান দিয়ে সায় দেয়। তার এই আক্রমণাত্মক বক্তব্য থেকে স্পষ্ট, আগামিদিনে চাকরি দুর্নীতি ইস্যু তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির অন্যতম প্রধান হাতিয়ার হতে চলেছে।