সন্তান জন্মের পর স্ত্রীকে আর পাত্তা দিচ্ছেন না ,কম আকর্ষণীয় লাগছে তাকে? চিন্তা না করে এটি পড়ুন

সন্তান জন্মের পর স্বাভাবিকভাবেই শিশুর দিকে নজর দিতে ব্যস্ত থাকেন পরিবারের সবাই। বিশেষ করে মা। তাছাড়া মা-বাবা দুজনের জন্যই এই সময়টি বেশ কঠিন। জীবন একেবারে বদলে যায়। নতুন দায়িত্ব। নতুন চিন্তা। সবটাই থাকে শিশুকে ঘিরে।
কিন্তু এ সময়ে হারিয়ে যেতে পারে নিজেদের সম্পর্কের উষ্ণতা। সন্তানের জন্মের পর স্ত্রীকে কম আকর্ষণীয় লাগে বেশিরভাগ পুরুষের কাছেই। অনেকেই বলেন, আগের মতো সম্পর্ক থাকে না। বদলে যায় সমীকরণ।

তাই বলে কি হারিয়ে যেতে দেবেন সম্পর্কের উষ্ণতা? না, তা সম্ভব না। তাই জানুন কয়েকটি উপায় যা আপনার সম্পর্কের হারানো উষ্ণতা ফেরাবে সহজেই-

>> কথা বলুন। যেকোনো সমস্যায় এর চেয়ে কার্যকর সমাধান হয় না। যদি মনে হয় দূরত্ব তৈরি হচ্ছে, তবে তা নিয়ে অবশ্যই সঙ্গীর সঙ্গে আলোচনা করুন।

>> মাঝেমধ্যে আলাদা সময় কাটানোর ব্যবস্থা করুন। সন্তান একেবারে ছোট হলে তাকে রেখে বাইরে বেরোনো মুশকিল। বাড়িতেই কিছুক্ষণ নিজেদের জন্য একেবারে আলাদা করে রাখুন। দু’-এক ঘণ্টার জন্য হলেও একসঙ্গে কিছু করার পরিকল্পনা করুন।

>> যৌনজীবন ‌এ সময়ে আগের মতো থাকে না। সন্তানের জন্মের ঠিক আগ দিয়ে হয়তো একেবারেই শারীরিক মিলন ঘটেনি। কিন্তু এবার সময় এসেছে হারিয়ে যাওয়া যৌনজীবন ফিরিয়ে আনার। যদি স্বাভাবিক নিয়মে না হয়, তো পরিকল্পনা করেই সঙ্গমে লিপ্ত হোন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy