ছুটির দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন “ফিস খিচুড়ি”, রইলো দুর্দান্ত রেসিপি

ছুটির দিন মানেই ঘুম থেকে দেড়িতে ওঠা। অফিসে যেতে হয় না। কাজের তেমন তাড়া থাকেনা। আর এর সাথে যদি দুপুরের খাবারটা সুস্বাদু ফিস খিচুড়ি হয় তাহলেতো কোনো কথাই নেই।

এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই সুস্বাদু ফিস খিচুড়ি:

উপকরণ

*পরিমাণ মতো বাসমতী চাল

*যে কোনও মাছের কাঁটা ছাড়া পিস

*মুগ ডাল-২ কাপ

*মটরশুঁটি-২ টেবিল চামচ

*একটা পেঁয়াজ কুচি

*রসুন কুচি-১ কাপ

*আদা কুচি-২ চা চামচ

*গোলমরিচ গুড়ো-২ চা চামচ

*হলুদ গুঁড়ো- ১ চা চামচ

*জিরা গুঁড়ো- ১ চা চামচ

*গোটা জিরা- হাফ চা চামচ

*তেল- ২ টেবিল চামচ

*লবণ পরিমাণ মতো

*ঘি- হাফ চা চামচ

*ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ

*লেবুর রস-২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি

প্রথমে মাছের পিসগুলোতে ২ টেবিল চামচ লেবুর রস, অল্প অলিভ অয়েল ও অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন এক ঘণ্টা৷ একটি পাত্রে চাল আর ডাল একসঙ্গে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন৷ এরপর কড়াইয়ে তেল গরম করুন৷ তেল গরম হয়ে আসলে একে একে জিরা ও পেঁয়াজ কুচি একসঙ্গে বাদামী করে ভেজে নিন৷

এবার এতে আদা কুচি, রশুন কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও অল্প জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিন৷ এবার জলে ভিজিয়ে রাখা চাল ও ডাল জল ঝড়িয়ে কড়াই দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন৷ তিন চার মিনিট মশলার সঙ্গে চাল ও ডাল ভালো করে নাড়িয়ে দুই কাপ জল দিন৷ তারপর একে একে মটরশুঁটি, ধনেপাতা কুচি, মেরিনেট করে রাখা মাছের টুকরাগুলি ছড়িয়ে দিন৷

এরপর ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন চাল সিদ্ধ হওয়ার পর্যন্ত রেখে দিন৷ এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে এবং জল পরিমাণমতো দিলে খিচুড়ি ঝরঝরে হবে৷ তবে হ্যাঁ মনে রাখবেন মাছ দেওয়ার পর নাড়াচাড়া করলে মাছ ভেঙ্গে যাবে৷ খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন৷ টমেটো, পেয়াজ দিয়ে গরম গরম পরিবেশন করুন স্পাইশি ফিস খিচুড়ি৷

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy