আপনার খাদ্য তালিকায় মাংসের পরিবর্তে শাক-সবজি বেশি থাকে? তাহলে আপনার জন্য সুখবর আছে। কয়েকটি গবেষণায় দেখা গেছে যারা মাছ-মাংসও খান তাদের তুলনায় কেবল নিরামিষভোজী বা শাক-সবজি খাওয়া মানুষদের শরীরের ওজন কম থাকে। আরও যেসব উপকার পান ভেজিটেরিয়ানরা-
মাংস পরিহার করে যারা শাক-সবজি, নিরামিষ জাতীয় খাবার খান; অন্যদের তুলনায় তাদের রোগ হয় কম এবং তাদের মৃত্যু হারও কম।
ভেজিটেরিয়ানদের শরীরের ওজন কম থাকে। কারণ তাদের খাদ্য তালিকায় থাকে খাদ্য শস্য, টাটকা ফল সবজি, যা প্রয়োজনীয় পুষ্টি ও আঁশ জোগায়। এসব খাবারে অল্প ক্যালোরি থাকে এবং খাবারগুলো ক্ষুধা কমায়। যে কারণে বেশি খাওয়ার প্রবণতা কমে শরীরের ওজন কম থাকে।
ভেজিটেরিয়ানদের খাবারে প্রচুর পানি থাকে, যা স্বাস্থ্যকর। তাদের খাদ্য তালিকায় স্যাচুরেটেড ফ্যাট কম থাকায় তা ওজন কম রাখে।
এই শাক-সবজি বা নিরামিষ জাতীয় খাবার কি শরীরের শক্তি কমিয়ে দিতে পারে? এমন প্রশ্নের উত্তরে বিশেষজ্ঞরা বলেছেন মোটেই না! ২০১৫ এর এক গবেষণা থেকে জানা গেছে যেসব অ্যাথলেট ভেজিটেরিয়ান, তাদের পারফরম্যান্সে কোনও ঘাটতি দেখা যায় না।
খাদ্যশস্য, ব্রকোলি, টাটকা ফল, সবুজ শাক-সবজি, স্যুপ, গ্রিন টি ও সাইট্রাস ফল বা টক জাতীয় খাবার শরীরের ওজন কমাতে সহায়ক বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।