রাতে ভাত খেলেই কি মেদ জমবে? ওজন কমানোর এই জাদুকরি সত্যিটা জানলে চমকে যাবেন!

ওজন কমানোর কথা উঠলে সবার আগে ভাত বাদ দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র রাতে ভাত খেলেই ওজন বাড়ে না। ওজন পুরোপুরি নির্ভর করে আপনার সামগ্রিক ক্যালোরি গ্রহণ ও ব্যয়ের ওপর। আপনি সারাদিনে খরচের চেয়ে কম ক্যালোরি খেলে রাতে ভাত খেলেও ওজন বাড়বে না।

সময়ের চেয়ে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা বেশি জরুরি। রাতে আধা থেকে এক কাপ ভাতের সঙ্গে ডাল, প্রোটিন ও পর্যাপ্ত সবজি খেলে খাবারটি ভারসাম্যপূর্ণ হয়। সিঙ্গেল-পলিশড চাল বেছে নেওয়া এবং খাওয়া ও ঘুমানোর মাঝে অন্তত দুই ঘণ্টার ব্যবধান রাখা উচিত। এছাড়া ভাত নাকি রুটি—এই বিতর্কে না জড়িয়ে পরিমাণ ও সুষম ডায়েটের ওপর জোর দেওয়া বুদ্ধিমানের কাজ।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty