বৃষ্টিতে ভিজে জ্বর? আতঙ্ক নয়, বরং সচেতন হোন! বিস্তারিত জেনেনিন

ঋতু পরিবর্তনের এই সময় হঠাৎ বৃষ্টি যেন নিত্যসঙ্গী। কখনো মন ভরিয়ে দেয়, আবার কখনো হয়ে ওঠে বিপদের কারণ। অনেক সময় ইচ্ছা না থাকলেও বৃষ্টিতে ভিজতে হয়, আর তারপরই শুরু হয় চিন্তা— এই বুঝি জ্বর এল! বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে থাকেন। তবে একটু সাবধানতা মেনে চললেই সহজেই এ সমস্যা এড়ানো সম্ভব।
বৃষ্টির কারণে মৌসুমি জ্বরের ঝুঁকি কেন বাড়ে?
বসন্তের আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা-গরমের তারতম্যের কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায়। তার ওপর বৃষ্টির জল ও বাতাসে থাকা ভাইরাস ও ব্যাকটেরিয়া সহজেই সংক্রমণ ঘটাতে পারে। ফলে হাঁচি-কাশি, সর্দি, গলাব্যথা, মাথাব্যথা, জ্বর ইত্যাদির প্রকোপ বাড়ে।
কীভাবে নিরাপদ থাকবেন?
✅ বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখুন।
✅ বৃষ্টিতে ভিজলে দ্রুত ভেজা পোশাক বদলান এবং চুল মুছুন।
✅ হালকা গরম জল দিয়ে স্নান করলে সংক্রমণের ঝুঁকি কমবে।
✅ আদা-লেবুর চা, গরম দুধ ও সুপ পান করলে আরাম লাগবে।
✅ ঘরের পরিবেশ পরিষ্কার রাখুন এবং মশার বিস্তার রোধ করুন।
বৃষ্টি থেকে ভাইরাসজনিত জ্বর এড়ানোর উপায়
🛑 মশাবাহিত রোগ থেকে সুরক্ষা:
এডিস মশা দিনের বেলা কামড়ায়, তাই ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশারি ব্যবহার করুন।
মশার কয়েল, অ্যারোসল ও ধূপ ব্যবহারের সময় সতর্ক থাকুন।
🛑 মৌসুমি জ্বরে আক্রান্ত হলে করণীয়:
রোগীকে বিশ্রামে থাকতে দিন।
বেশি তরল পান করুন— ডাবের জল , স্যালাইন, ফলের রস উপকারী।
জ্বর থাকলে কপালে জলপট্টি দিন।
ভিটামিন-সি সমৃদ্ধ ফল (কমলা, লেবু, আমড়া) বেশি খান।
চিকিৎসকের পরামর্শ কখন নেবেন?
বেশিরভাগ মৌসুমি জ্বর ৩-৫ দিনের মধ্যে সেরে যায়। তবে জ্বর দীর্ঘস্থায়ী হলে বা অন্যান্য উপসর্গ দেখা দিলে টাইফয়েড, নিউমোনিয়া বা জন্ডিসের সম্ভাবনা এড়াতে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
বৃষ্টিতে ভিজে জ্বর হলে ভয় পাবেন না, বরং সচেতন থাকুন ও সঠিক নিয়ম মেনে চলুন।