রেসিপি প্রতিবেদন:
তরমুজের লাল অংশ খাওয়ার পর সাদা শক্ত অংশটি আমরা গুরুত্ব দিই না। অথচ এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। এই খোসা দিয়ে বিকেলের চায়ের আড্ডায় জমানোর মতো পাকোড়া তৈরির পদ্ধতি নিচে দেওয়া হলো:
উপকরণ:
তরমুজের খোসা (সাদা অংশ) কুচানো: ২ কাপ
বেসন: আধা কাপ
চালের গুঁড়ো: ২ টেবিল চামচ (মুচমুচে করার জন্য)
কাঁচা লঙ্কা কুচি: স্বাদমতো
পেঁয়াজ কুচি: আধা কাপ
আদা-রসুন বাটা: ১ চা চামচ
হলুদ ও লঙ্কার গুঁড়ো: সামান্য
নুন ও তেল: পরিমাণমতো
প্রস্তুত প্রণালী:
প্রথমে তরমুজের খোসার বাইরের সবুজ অংশটি ছাড়িয়ে ফেলে দিন। এবার সাদা অংশটি ঝিরিঝিরি করে কেটে নুন মাখিয়ে ১০ মিনিট রাখুন। জল বেরিয়ে গেলে ভালো করে চিপে জল ফেলে দিন। এরপর এতে বেসন, চালের গুঁড়ো, মশলা ও পেঁয়াজ কুচি দিয়ে শক্ত করে মেখে নিন। কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। গরম গরম সসের সাথে পরিবেশন করুন ‘তরমুজের খোসার পাকোড়া’।





