এয়ার কুলারে দীর্ঘক্ষণ জল জমে থাকলে তাতে শ্যাওলা বা ব্যাকটেরিয়া জন্মানোর ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। নিচের সহজ পদ্ধতিগুলো মেনে চললে নিমেষেই দূর হবে এই সমস্যা:
ভিনেগার ও বেকিং সোডা: কুলারের ট্যাঙ্কে জল ভরার সময় তাতে ১ কাপ সাদা ভিনেগার এবং দুই চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এটি দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে।
এসেনশিয়াল অয়েল: জলের মধ্যে কয়েক ফোঁটা লেমনগ্রাস, ল্যাভেন্ডার বা জেসমিন অয়েল দিয়ে দিন। এতে ঘর ঠান্ডা হওয়ার পাশাপাশি চমৎকার সুগন্ধে ভরে উঠবে।
হানি-কম্ব প্যাড পরিষ্কার: কুলারের ঘাস বা প্যাডগুলো অনেক সময় নোংরা হয়ে গন্ধ ছড়ায়। মাঝে মাঝে জল ও সামান্য ডিটারজেন্ট দিয়ে এগুলো ধুয়ে নিলে দুর্গন্ধের চিরবিদায় হবে।





