অস্ট্রেলিয়া সিরিজে ভারত স্কোয়াড ঘোষণা, ‘রোহিতের বদলে গিলের হাতে ODI ক‍্যাপ্টেন্সি! বাদ পড়লেন জাদেজা-বুমরাহ, ফিরলেন সূর্যকুমার-বিরাট

আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। এই সিরিজে বড় চমক হিসেবে শুভমন গিলকে ওডিআই দলের নতুন অধিনায়ক করা হয়েছে এবং নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ওডিআই স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বুমরাহকে বিশ্রাম, শ্রীকান্তের রসিকতা
ওডিআই সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জসপ্রীত বুমরাহকেও, তাঁর বদলে দলে এসেছেন হর্ষিত রানা। কোচ গৌতম গম্ভীরের ধারাবাহিক সমর্থন পাওয়া হর্ষিত রানা বর্তমানে দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন।

১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কৃষ শ্রীকান্ত তাঁর ইউটিউব চ্যানেলে হর্ষিত রানাকে নিয়ে হালকা চালে রসিকতা করেছেন। তিনি বলেন, হর্ষিত রানা স্পষ্টতই গৌতম গম্ভীরের প্রিয় ক্রিকেটার এবং অধিনায়ক শুভমন গিল-এর পরেই দলের প্রথম খেলোয়াড় হিসেবে তাঁর নাম থাকে। উল্লেখ্য, বুমরাহ সম্প্রতি এশিয়া কাপ খেলেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলেছেন।

শ্রীকান্ত বলেন, “হর্ষিত রানা স্থায়ী সদস্য, কারণ সে গৌতম গম্ভীরের ফেভারিট। শুভমন গিল-এর পরেই সে সব সময় দলে নিশ্চিত এবং প্রথম নাম।”

অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের স্কোয়াড
ওডিআই স্কোয়াড:

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল।

টি-টোয়েন্টি স্কোয়াড:

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমন গিল (সহ-অধিনায়ক), তিলক বর্মা, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর।