স্বাতী নক্ষত্রে শুক্রের গোচর, কপাল খুলবে এই ৪ রাশির, উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুক্র অত্যন্ত প্রভাবশালী ও শুভ একটি গ্রহ। সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসিতা, শিল্প, এবং প্রেমের প্রধান কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয় একে। গত ১১ সেপ্টেম্বর শুক্র স্বাতী নক্ষত্রে গোচর করেছে এবং আগামী ২৪ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে। জ্যোতিষবিদদের মতে, শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে বিশেষ করে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ শুভ সময় শুরু হয়েছে। এই সময় আর্থিক সংকট কেটে যাওয়ার পাশাপাশি কেরিয়ার, ব্যবসা এবং প্রেম জীবনে অবিশ্বাস্য সাফল্যের দেখা মিলবে। কোন ৪ রাশির কপালে রয়েছে এই সুসময়, এক নজরে দেখে নেওয়া যাক।

১. বৃষ রাশি

শুক্রের স্বাতী নক্ষত্রে গোচরের ফলে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবন নতুন মোড় নেবে। আর্থিক সমস্ত অনটন কেটে গিয়ে ইনকাম এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। পাশাপাশি স্থাবর সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাড়ি বা গাড়ি কেনার দারুণ যোগ রয়েছে। প্রেম জীবনের দিক থেকেও সময়টি অত্যন্ত মনোরম কাটবে এবং পারিবারিক পরিবেশেও সুখ-শান্তি বজায় থাকবে।

২. কর্কট রাশি

এই রাশির জাতকদের জন্যও শুক্রের এই নক্ষত্র গোচর এক সোনালী সময় নিয়ে এসেছে। উপার্জনের নতুন নতুন রাস্তা খুলে যাওয়ায় হাতে প্রচুর অর্থ আসবে। ব্যবসায়ীদের ব্যবসা বড় হওয়ার পাশাপাশি নতুন প্রজেক্ট হাতে পাওয়ার সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রেও বড় পদোন্নতির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, লাভ লাইফ বা দাম্পত্য জীবনের সমস্ত ঝামেলা মিটে গিয়ে সম্পর্কে মধুরতা ফিরে আসবে।

৩. কুম্ভ রাশি

আগামী ২৪ অক্টোবর পর্যন্ত শুক্রের এই স্থিতি কুম্ভ রাশির জাতকদের দারুণ স্বস্তি দেবে। অর্থ সংক্রান্ত সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে আয় বহুগুণ বেড়ে যাবে। এমনকি পুরনো লোন বা ঋণ থেকেও মুক্তি মিলবে। অভাব-অনটন দূরে সরিয়ে ধনসম্পত্তি বৃদ্ধির জোরালো যোগ রয়েছে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময়টি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে, যেখানে পারস্পরিক ভুল বোঝাবুঝি মিটে নতুন সম্পর্কে জড়ানোর সুযোগও তৈরি হতে পারে।

৪. তুলা রাশি

শুক্রের প্রভাবে তুলা রাশির জাতক-জাতিকারা এক দারুণ ও অনুকূল সময়ে প্রবেশ করেছেন। পারিবারিক সমস্ত অশান্তি ও ঝামেলা মিটে সবাই মিলেমিশে সুখে থাকতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্যও থাকবে চনমনে ও দারুণ। আর্থিক দিক থেকে প্রচুর অর্থের সন্ধান পাওয়ার পাশাপাশি উপার্জনের নতুন দিশা খুলে যাবে। ব্যবসা সম্প্রসারণ এবং নতুন চাকরির সন্ধানকারীদের জন্যও এই সময়টি অত্যন্ত ফলদায়ক।

(বিঃদ্রঃ জ্যোতিষশাস্ত্রীয় অনুমানের ওপর ভিত্তি করে এই প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। এর বাস্তব প্রতিফলনের কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা নেই।)