সোনা কেনা এখন স্বপ্ন? ৩১ মার্চ একলাফে কত বাড়ল ২২ ও ২৪ ক্যারেট, জেনে নিন রেট চার্ট

৩১শে মার্চ, মঙ্গলবার। মাসের শেষ দিনেও স্বস্তি নেই মধ্যবিত্তের পকেটে। দেশজুড়ে ফের একলাফে আকাশছোঁয়া হল সোনার দাম। কলকাতা থেকে দিল্লি— সর্বত্রই রেকর্ড দরে বিক্রি হচ্ছে হলুদ ধাতু। তবে আশ্চর্যজনকভাবে চেন্নাইয়ের বাজারে আজ দাম কিছুটা নিম্নমুখী।

কলকাতায় আজকের দর:
কলকাতায় আজ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩৬,৮৫০ টাকা (৯৫০ টাকা বৃদ্ধি)। অন্যদিকে, ২৪ ক্যারেট বা খাঁটি সোনার ১০ গ্রামের দাম পৌঁছেছে ১,৪৯,২৯০ টাকায়, যা গতকালের চেয়ে ১,০৩০ টাকা বেশি। ১৮ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম বেড়ে হয়েছে ১,১১,৯৭০ টাকা।

দেশের অন্যান্য শহরের হালহকিকত:
দিল্লি ও জয়পুরে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম আজ ১,৪৯,৪৪০ টাকা। মুম্বই ও হায়দরাবাদে কলকাতার সমান দরেই বিকোচ্ছে সোনা। তবে স্বস্তির খবর শুধু চেন্নাইতে, যেখানে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,০৯০ টাকা কমে হয়েছে ১,৪৯,১৩০ টাকা। বিয়ের মরসুমের আগে সোনার এই লাগামহীন দৌড় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর করল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy