কাল থেকেই বদলে যাচ্ছে আপনার পকেট! আয়কর থেকে বেতন— ১ এপ্রিল থেকে ৫টি বড় পরিবর্তন

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আগামীকাল, ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৬-২৭ নতুন অর্থবর্ষ। আর নতুন বছরের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক জীবনে আসতে চলেছে একগুচ্ছ বড় বদল। যার প্রভাব সরাসরি পড়বে আপনার মাসকাবারি বাজেটে।
সবচেয়ে বড় চমক আসতে চলেছে আয়কর ব্যবস্থায়। ১৯৬১ সালের পুরনো আয়কর আইন বাতিল হয়ে কাল থেকেই কার্যকর হচ্ছে ‘আয়কর আইন, ২০২৫’। ফলে আইটিআর জমার পদ্ধতিতে আসবে আমূল পরিবর্তন। অন্যদিকে, নতুন শ্রমবিধি কার্যকর হওয়ায় চাকরিজীবীদের ‘টেক-হোম স্যালারি’ বা হাতে পাওয়া বেতন কমতে পারে। কারণ, বেসিক পে মোট বেতনের ৫০ শতাংশ হওয়ায় পিএফ-এ জমার পরিমাণ বাড়বে। ব্যাঙ্কিং পরিষেবাতেও থাকছে ধাক্কা; এইচডিএফসি গ্রাহকদের এটিএম থেকে ইউপিআই-এর মাধ্যমে ৫ বারের বেশি টাকা তুললে প্রতিবার ২৩ টাকা করে চার্জ দিতে হবে। এছাড়া ফাস্ট্যাগ ফি বৃদ্ধি এবং রেলের টিকিট বুকিং ও এইচআরএ-র নিয়মেও বড়সড় রদবদল হতে চলেছে আগামীকাল থেকে।