পুলিশের ‘তোলাবাজি’র বলি শিশুরা? মুর্শিদাবাদে ডাম্পারের পিছনে স্কুল গাড়ির ধাক্কা, রণক্ষেত্র পলাশী!

মুর্শিদাবাদের কালিগঞ্জ থানার পলাশী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ১২ নম্বর জাতীয় সড়ক। অভিযোগ, পুলিশের গাড়ি থামানোর চক্করে একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে একটি বেসরকারি স্কুলের ছোট গাড়ি। এই ঘটনায় প্রায় ২৮ জন শিশু পড়ুয়া জখম হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, রাস্তার পাশে দাঁড়িয়ে পুলিশ ডাম্পার থেকে ‘টাকা’ তুলছিল। সেই সময় হঠাৎ একটি ডাম্পারকে হাত দেখিয়ে দাঁড় করানো হলে, পিছনে থাকা স্কুল গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটির পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনায় শিশুদের আর্তনাদে ফেটে পড়ে এলাকা। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পুলিশের বিরুদ্ধে তোলাবাজি ও গাফিলতির অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি বাধে। বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy