এখনকার দামই ভালো, অবরোধ শুরু হলে হাহাকার করবেন! আমেরিকাকে গাণিতিক ফর্মুলায় বিঁধলেন গালিবাফ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের হুমকির পাল্টা জবাব দিতে এবার ‘গণিতের’ আশ্রয় নিল ইরান। সোমবার ইরানের পার্লামেন্ট স্পিকার এমবি গালিবাফ একটি গাণিতিক ফর্মুলার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকা যদি সত্যিই এই দুঃসাহস দেখায়, তবে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে গালিবাফ লেখেন, “এখনকার তেলের দাম উপভোগ করুন। অবরোধ শুরু হলে মানুষ ৪-৫ ডলার দামের জন্য আফসোস করবে।” তিনি ‘BSOH’ (Blockade of the Strait of Hormuz) ফর্মুলা ব্যবহার করে বুঝিয়ে দিয়েছেন, অবরোধ যত দীর্ঘস্থায়ী হবে, তেলের দামের গ্রাফ ততটাই আকাশচুম্বী হবে। উল্লেখ্য, বিশ্বের মোট অপরিশোধিত তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালী দিয়েই সরবরাহ হয়।

অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনী সোমবার থেকেই ইরানের বন্দরগুলি অবরোধের প্রস্তুতি শুরু করেছে বলে খবর। এই উত্তেজনার মধ্যেই চিনের বিদেশ মন্ত্রক হরমুজ প্রণালীতে অবাধ জাহাজ চলাচলের পক্ষে সওয়াল করেছে। চিন জানিয়েছে, কোনো দেশের ওপর শুল্ক চাপিয়ে বা যুদ্ধ পরিস্থিতি তৈরি করে সমস্যার সমাধান সম্ভব নয়। ট্রাম্পের ইরান নীতি নিয়ে যখন বিশ্ব রাজনীতি তোলপাড়, তখন তেহরানের এই গাণিতিক হুঁশিয়ারি তেলের বাজারে নতুন করে আতঙ্কের সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy