আলু তুলতে না তুলতেই মালামাল হওয়ার সুযোগ! কৃষকদের জন্য কৃষি বিজ্ঞানীদের মাস্টারপ্ল্যান

অসময়ের বৃষ্টিতে বিঘার পর বিঘা আলু চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় দিশেহারা দক্ষিণবঙ্গের কৃষকরা। যখন বড়সড় আর্থিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে, ঠিক তখনই কৃষকদের পাশে দাঁড়ালেন কৃষি বিজ্ঞানীরা। মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান দুষ্যন্ত কুমার রাঘব জানিয়েছেন, হাহাকার না করে সঠিক সময়ে বিকল্প চাষে ঝুঁকলেই লোকসান পুষিয়ে ফেলা সম্ভব।

বিজ্ঞানীদের মতে, এই মুহূর্তে লতানো সবজি যেমন— শসা, করলা, ঝিঙা, চিচিঙ্গা বা পটল চাষ করলে কম সময়ে বিপুল লাভ হতে পারে। উঁচু জমি হলে টমেটো চাষও হতে পারে ‘গেম চেঞ্জার’। এছাড়া বৃষ্টির কারণে মাটিতে যে আর্দ্রতা রয়েছে, তা কাজে লাগিয়ে কলাই, মুগ, ভুট্টা বা পাট চাষ করার পরামর্শ দেওয়া হয়েছে। আগাছা নিয়ন্ত্রণে বিঘা প্রতি নির্দিষ্ট মাত্রায় পেন্ডিমিথালিন কীটনাশক স্প্রে করার কথাও বলছেন বিশেষজ্ঞরা। সময় নষ্ট না করে এই বৈজ্ঞানিক পথে হাঁটলে কৃষকরা দ্রুত নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী কৃষি দপ্তর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy