৭৮ দিনের মাথায় বেরোচ্ছে উচ্চমাধ্যমিকের ফল, দিনক্ষণ জানাল সংসদ!

৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার রেশ কাটতে না কাটতেই রাজ্যে বেজে যাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ঘণ্টা। বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল, আগামী ১৪ মে, ২০২৬ প্রকাশিত হতে চলেছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ওই সপ্তাহের মধ্যেই রাজ্যে নতুন সরকার গঠনের প্রক্রিয়া শেষ হওয়ার কথা, আর তার পরপরই শিক্ষা ক্ষেত্রে এই বড় আপডেট দিল সংসদ।

কখন এবং কোথায় মিলবে ফলাফল?
সংসদ সভাপতি ড. পার্থ কর্মকার জানিয়েছেন, ১৪ মে সকাল ১০টা ৩০ মিনিটে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠকের মাধ্যমে মেধাতালিকা প্রকাশ করা হবে।

অনলাইন রেজাল্ট: বেলা ১১টা থেকে ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখা যাবে।

মার্কশিট: ওই দিনই বিকেলের মধ্যে স্কুলগুলোতে মার্কশিট পাঠিয়ে দেওয়া হবে, যা পরীক্ষার্থীরা সরাসরি সংগ্রহ করতে পারবে।

একনজরে এ বছরের পরীক্ষা সফর
গত ১২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক এবং শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৮ দিনের মাথায় এবার ফল প্রকাশ করছে সংসদ। দ্রুত খাতা দেখার প্রক্রিয়া সম্পন্ন করে নজির গড়েছে শিক্ষা দপ্তর। রীতি মেনে এবারও মাধ্যমিকের ফলের ঠিক পরেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy