৭৩০০ কোটির মালিক শাহরুখ! বাবার বিশাল সাম্রাজ্য ছেড়ে সম্পত্তির দৌড়ে কে এগিয়ে—আরিয়ান নাকি সুহানা?

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান এবং গৌরী খানের তিন সন্তান—আরিয়ান, সুহানা ও আব্রাম। ছোট ছেলে আব্রাম এখনও শৈশবে থাকলেও, বড় ছেলে আরিয়ান খান এবং একমাত্র মেয়ে সুহানা খান ইতিমধ্যেই নিজেদের পেশাগত জীবনের শক্ত ভিত মজবুত করতে শুরু করে দিয়েছেন। বাবার আনুমানিক ৭,৩০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য তো তাঁদের জন্য রইলোই, তবে প্রশ্ন উঠছে—বাবার সেই বিপুল সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার আগেই নিজেদের পরিশ্রমে ঠিক কত টাকার মালিক হয়ে উঠলেন এই দুই তারকা-সন্তান?

শাহরুখ-কন্যার অভিনয়ে হাতেখড়ি শাহরুখ খানের কন্যা সুহানা খান ইতিমধ্যেই বাবার পথ অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছেন। নেটফ্লিক্সের ‘দ্য আর্চিজ’ ছবির মাধ্যমে তাঁর রূপালী পর্দায় আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে তিনি তাঁর পরবর্তী প্রজেক্ট ও শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন, যেখানে প্রথমবারের মতো বড় পর্দায় বাবা শাহরুখ খানের সঙ্গেই তাঁর স্ক্রিন শেয়ার করার কথা রয়েছে।

বিভিন্ন বিনোদনমূলক প্রতিবেদন অনুযায়ী, সুহানা খানের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১৩ থেকে ২০ কোটি টাকার কাছাকাছি। কেবল অভিনয় থেকেই নয়, নামী প্রসাধনী ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট এবং রিয়েল এস্টেট ব্যবসায় বিনিয়োগ থেকেও তাঁর ভালো উপার্জন রয়েছে। আলিবাগে সুহানার নামে রয়েছে কোটি টাকা মূল্যের বিলাসবহুল সম্পত্তি ও ফার্মহাউস।

ব্যবসা ও পরিচালনাতেই বাজিমাত আরিয়ানের অন্যদিকে, শাহরুখের বড় ছেলে আরিয়ান খান বরাবরই ক্যামেরার সামনে আসার চেয়ে পর্দার আড়ালে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনয়ে না গিয়ে পরিচালনা এবং ব্যবসায় নিজের দক্ষতা ইতিমধ্যেই প্রমাণ করেছেন তিনি। ইউএসসি (University of Southern California) থেকে সিনেমাটিক আর্টস অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে পড়াশোনা শেষ করে তিনি যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।

মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, বিলাসবহুল লাইফস্টাইল এবং নিজস্ব ডিলাক্স ব্র্যান্ড ‘ডিয়াভোল’ (D’YAVOL)-এর সুবাদে আরিয়ান খানের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৮০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ফলে স্টার কিডদের এই নতুন প্রজন্মের মধ্যে আর্থিক সম্পত্তির নিরিখে বর্তমানে সুহানার তুলনায় আরিয়ান খান বেশ কিছুটা এগিয়ে রয়েছেন।

Pratik Saha
  • Pratik Saha