হিন্দু ধর্মে ‘অক্ষয় তৃতীয়া’ মানেই সৌভাগ্য আর সমৃদ্ধির মহালগ্ন। কিন্তু ২০২৬ সালের অক্ষয় তৃতীয়া সাধারণ বছরের তুলনায় অনেক বেশি শক্তিশালী ও প্রভাবশালী হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর তৈরি হচ্ছে এক বিরল ‘অক্ষয় যোগ’, যেখানে সূর্য এবং চন্দ্র—উভয়েই নিজেদের উচ্চস্থ রাশিতে অবস্থান করবে। এই মহাজাগতিক সংযোগে করা যে কোনও কাজ শুভ ফল দেবে এবং তা হবে ‘অক্ষয়’ বা চিরস্থায়ী।
তিথি ও শুভ সময়: ১৯ না ২০ এপ্রিল?
পঞ্জিকা অনুসারে, এই বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে ১৯ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিটে এবং শেষ হবে ২০ এপ্রিল সকাল ৭টা ২৭ মিনিটে। যেহেতু উৎসবের মূল সময়টি ১৯ তারিখেই পড়ছে, তাই এবারের অক্ষয় তৃতীয়া পালিত হবে ১৯ এপ্রিল।
ভাগ্যবদল হবে ৩ রাশির! তালিকায় আপনি নেই তো?
এই বিরল গ্রহ-সংস্থানের ফলে বিশেষ ৩টি রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখের জোয়ার আসতে চলেছে:
মেষ রাশি: কর্মক্ষেত্রে বড়সড় সাফল্যের যোগ। সহকর্মীদের সমর্থন পাবেন এবং আর্থিক সংকটের কালো মেঘ কেটে যাবে জীবনসঙ্গীর সহায়তায়।
তুলা রাশি: দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যা থেকে মুক্তি মিলবে। পরিবারে আসতে পারে কোনও খুশির খবর। ছোটখাটো ভ্রমণের যোগও রয়েছে।
ধনু রাশি: ভাগ্য আপনার সহায়! শিক্ষার্থীরা অভাবনীয় ফল পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগ বা নতুন কোনও উদ্যোগ শুরু করার জন্য এটাই শ্রেষ্ঠ সময়।
কেন অক্ষয় তৃতীয়া এত গুরুত্বপূর্ণ?
‘অক্ষয়’ শব্দের অর্থ হল যা কখনও ফুরিয়ে যায় না। বিশ্বাস করা হয়, এই দিনে দান-ধ্যান, পুজো বা নতুন কোনও সম্পত্তিতে বিনিয়োগ করলে তার সুফল আজীবন বজায় থাকে। এই কারণেই মানুষ এই শুভ তিথিতে সোনা কেনা বা বিয়ের মতো মাঙ্গলিক কাজ সম্পন্ন করেন।





