সুরাপ্রেমীদের মাথায় বাজ! টানা ৫ মাস দিল্লিতে ‘ড্রাই ডে’ ঘোষণা, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন এই ৫ দিন

দিল্লির সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! আগামী ৫ মাস রাজধানীতে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি আবগারি দফতর। তবে ভয়ের কিছু নেই, টানা ৫ দিন নয় বরং ৫ মাসে মোট ৫ দিন ‘ড্রাই ডে’ হিসেবে ঘোষণা করা হয়েছে। আবগারি বিধি ২০১০-এর ৫২ নং ধারা অনুযায়ী, ধর্মীয় উৎসব এবং জাতীয় ছুটির দিনে এই নিষেধাজ্ঞা জারি থাকবে।

কবে কবে বন্ধ থাকবে দোকান? মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫ দিন মদ বিক্রি নিষিদ্ধ থাকবে। সেই দিনগুলো হলো:

বুদ্ধ পূর্ণিমা: ১ মে

ইদ-উল-জোহা: ২৭ মে

মহরম: ২৬ জুন

স্বাধীনতা দিবস: ১৫ অগাস্ট

জন্মাষ্টমী: ৯ সেপ্টেম্বর

এই খবর প্রকাশ্যে আসতেই দিল্লির মদের দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই অগ্রিম স্টক মজুত করতে লম্বা লাইনে দাঁড়িয়েছেন। তবে নির্দেশিকায় একটি বিশেষ ছাড় দেওয়া হয়েছে। L-15 এবং L-15F লাইসেন্সপ্রাপ্ত হোটেলগুলোতে পর্যটক বা অতিথিদের মদ পরিবেশনের ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। বাকি সমস্ত লাইসেন্সপ্রাপ্ত দোকানকে সেই নির্দিষ্ট দিনগুলোতে ঝাঁপ বন্ধ রাখতে হবে এবং দোকানের বাইরে ‘ড্রাই ডে’-র নোটিশ ঝোলাতে হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy