“সরকারি কর্মীদের DA বাড়ছে ৩%!”- এবার এল বড় আপডেট, জানুন বিস্তারিত

উৎসবের মরসুম শুরু হতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও রেলকর্মীদের জন্য একের পর এক সুখবর আসছে। সম্প্রতি, রেলকর্মীদের ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে মঞ্জুর করার পর এবার কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বৃদ্ধির ঘোষণা আসতে পারে। এই দীপাবলির আগেই ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা চলছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও শ্রমিকদের কনফেডারেশন অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। সাধারণত, ডিএ/ডিআর বছরে দু’বার সংশোধন করা হয়। চলতি বছরের প্রথম বৃদ্ধিটি জানুয়ারিতে কার্যকর হয়েছিল। কিন্তু, জুলাই মাসের কার্যকর হওয়া ডিএ বৃদ্ধির ঘোষণা এখনও বাকি। তাই, কর্মচারী ও পেনশনভোগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কনফেডারেশনের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাধারণত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এই ঘোষণা আসে এবং অক্টোবরের প্রথম সপ্তাহে তিন মাসের বকেয়া বেতন দেওয়া হয়। এই বিলম্বের কারণে কর্মচারীদের মধ্যে হতাশা বাড়ছে।

৫০ লক্ষ কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন

বর্তমানে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫৫%। যদি ৩% বৃদ্ধি পায়, তবে তা বেড়ে ৫৮% হবে। এই ৩% বৃদ্ধির ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

হিসাব করে দেখুন, আপনার বেতন কতটা বাড়বে

যদি আপনার মূল বেতন (বেসিক পে) ১৮,০০০ টাকা হয়, তাহলে বর্তমানে আপনি ৫৫% হারে ৯,৯০০ টাকা মহার্ঘ ভাতা পান। ডিএ ৩% বৃদ্ধি পেলে তা বেড়ে হবে ৫৮%, অর্থাৎ ডিএ বাবদ আপনার আয় হবে ১০,৪৪০ টাকা। এর ফলে, প্রতি মাসে আপনার বেতন সরাসরি ৫৪০ টাকা বাড়বে। বছরে এই অতিরিক্ত আয়ের পরিমাণ দাঁড়াবে ৬,৪৮০ টাকা।