শুধু দুর্গাপুজো নয়, সেপ্টেম্বরে রয়েছে আরো অনেক বিশেষ দিনের তালিকা, দেখুন একনজরে

সেপ্টেম্বর মাস মানেই বাঙালির কাছে উৎসবের শুরু। এই মাসেই দেবী দুর্গা আসছেন, তাই এখন থেকেই সকলের মনে আনন্দের ঢেউ। কেনাকাটা, প্রতিমা তৈরি, সবকিছুতেই চলছে উৎসবের আমেজ। তবে দুর্গাপূজা ছাড়াও এই মাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যা ধর্মীয় ও জ্যোতিষীয় উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ।

সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ দিনগুলো এক নজরে:
৩ সেপ্টেম্বর – পরিবর্তিনী একাদশী: এই দিনে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় পাশ ফিরে শোন বলে বিশ্বাস করা হয়।

৪ সেপ্টেম্বর – বামন জয়ন্তী: এই তিথিতে শ্রীবিষ্ণু বামন অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন।

৫ সেপ্টেম্বর – শিক্ষক দিবস ও ওনাম: এদিন যেমন শিক্ষক দিবস পালিত হয়, তেমনই এই দিনেই রাজা বলী মর্ত্যলোকে ফিরে এসেছিলেন বলে ‘ওনাম’ উৎসব পালিত হয়।

৬ সেপ্টেম্বর – গণেশ বিসর্জন: এদিন গণপতি বাপ্পা কৈলাসে ফিরে যাবেন, তাই দেশজুড়ে গণেশ বিসর্জন হবে।

৭ সেপ্টেম্বর – পিতৃপক্ষ ও চন্দ্রগ্রহণ: এদিন থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে। এছাড়াও, বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণটি এই দিনেই হবে, যা ভারত থেকেও দেখা যাবে।

১৩ থেকে ১৭ সেপ্টেম্বর – রাশি পরিবর্তন: এই সময়ে মঙ্গল, শুক্র, বুধ এবং সূর্য বিভিন্ন রাশিতে প্রবেশ করবে, যা বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

১৯ সেপ্টেম্বর – শিবরাত্রি: আশ্বিন মাসের শিবরাত্রি পালিত হবে এই দিনে।

২১ সেপ্টেম্বর – পিতৃপক্ষের অবসান: এই দিন মহালয়ার মাধ্যমে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হবে।

২২ সেপ্টেম্বর – দেবীপক্ষ শুরু: আশ্বিন মাসের শুক্লপদ তিথি থেকে শুরু হবে দেবীপক্ষ, যার মাধ্যমে দুর্গাপূজার সূচনা হবে।

২৮ থেকে ৩১ সেপ্টেম্বর – দুর্গাপূজা:

২৮ সেপ্টেম্বর: মায়ের বোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু।

২৯ সেপ্টেম্বর: মহাসপ্তমী।

৩০ সেপ্টেম্বর: মহাষ্টমী।

৩১ সেপ্টেম্বর: মায়ের আরাধনার শেষ দিন, এরপরই শুরু হবে বিজয়ার সুর।